November 22, 2026, 8:10 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
যশোর রিজিয়নে ৮৭ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী চাহিদা নেই বিশ্ববিদ্যালয়ে এমন বিভাগ খুলে বেকারত্ব বাড়ানো যাবে না: শিক্ষামন্ত্রী কুষ্টিয়াতেও শিক্ষাপ্রতিষ্ঠানে ধেয়ে আসছে ‘ভর্তি ফি নৈরাজ্য’ নিম্নচাপের বৃষ্টিতে ভিজছে কুষ্টিয়া, শীতের আগমনী বার্তায় স্বস্তি-দুর্ভোগ দুটোই কুষ্টিয়াতে ভাঙ্গারি বস্তা নামাতেই বিস্ফোরণ, আহত ২ কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা রূপপুরে ইউরেনিয়ামের সপ্তম চালান চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকে চার পেট্রোল বোমা, বিস্ফোরিত দুটি, পুলিশের জিডি, মামলা হয়নি খুনি-সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী,

৯ বিদ্রোহী প্রার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ মিরপুর উপজেলা আওয়ামীলীগ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দলের সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের প্রার্থীর বিরুদ্ধে প্রার্থীতা ঘোষণা করার দায়ে কুষ্টিয়ায় ৯ আওয়ামী লীগ নেতাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছে মিরপুর উপজেলা আওয়ামীলীগ।
মিরপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ইউনিটের বিশেষ এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত গ্রহন করে রিখিত আকারে জেলা আওয়ামী লীগের কাছে জমা দেয়া হয়েছে। সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্ব করেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ বেন্দ্র মনোনীত ১১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে। এর বাইরে প্রায় ৯ জন আওয়ামী লীগ নেতা নিজেদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচার প্রচারনা চালিয়ে আসছে। এটা বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৬ ক ও ট ধারা অমান্য।
এ অবস্থায় দলীয় সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করতে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করার প্রয়োজন উল্লেখ করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জেলা আওয়ামী লীগের কমিটির কাছে বিশেষভাবে সুপারিশ করেছে মিরপুর উপজেলা আওয়ামী লীগ।
যাদেরকে বহিষ্কৃারের সুপারিশ করা হযেছে তারা হলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম সেন্টু, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক আলমগীর হোসেন, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল,আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহন লাল, মিরপুর থানা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোঃ কবির বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সদস্য মোঃ ইব্রাহিম খলিল।
বিশেষ ঐ বর্ধিত সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিনের পরিচালনায় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, সহ সভাপতি রবিউল হক রবি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাহার আলী সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net