September 30, 2026, 1:46 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলায় যুবকের ৩০ বছরের কারাদণ্ড রূপপুরের ইউরেনিয়াম, পাকিস্তানের আকাশসীমা: কেবল একটি ফ্লাইটের গল্প? মেহেরপুরে এক বছরে ৪১৩, কুষ্টিয়ায় দুই মাসে ৫৪ অ্যানথ্রাক্স রোগী, রংপুরে সংক্রমণ ঠেকাতে সতর্কতা পাকিস্তানের আকাশসীমার অনুমতি না পাওয়ায় রূপপুরের জ্বালানি চালান স্থগিত কুষ্টিয়ার ১৬ জন/সুপারিশের পরও নিয়োগ বাতিল, ভেরিফিকেশন ঘিরে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন জটিলতা কুষ্টিয়ায় মসজিদের ব্যাটারি চুরি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ চুয়াডাঙ্গা/ লাইসেন্স নেই বিক্রয় করছিলেন সার, ৪০৩ বস্তা সরকারি ডিএপি সার জব্দ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: সংঘাত নিরসনে আলোচনার আহ্বান ব্ল্যাক সি সংকটে আবারও ভারতের গমে ফিরছে বাংলাদেশ, কেজিতে খরচ প্রায় ৩৮-৪০ টাকা কুষ্টিয়া যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বুধবার আনন্দ মিছিল

মিয়ানমার এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে : বাইডেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন. সূত্র, রয়টার্স/
সরাসরি মিয়ানমারকে দুষলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ; বললেন মিয়ানমারের কারনে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। বুধবার (২৭ অক্টোবর) মিয়ানমার ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের বিশেষ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
মঙ্গলবার (২৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে আসিয়ানের তিন দিনব্যাপী সম্মেলন। তবে এতে অংশ নিচ্ছে না মিয়ানমারের কেউ। বিতর্কিত জান্তা প্রধানকে অংশ নিতে না দেওয়ায় সম্মেলন বয়কট করেছে মিয়ানমারের সামরিক সরকার।
এদিন মিয়ানমারে সামরিক অভ্যুত্থান এবং ভয়াবহ সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানান জো বাইডেন। এছাড়া আসিয়ান জোটকে অত্যন্ত ‘প্রয়োজনীয়’ উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আসিয়ানের গ্রহণযোগ্যতার প্রতি অঙ্গীকারাবদ্ধ।
এদিন তাইওয়ানের সঙ্গে চীনের আচরণকে জবরদস্তিমূলক বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে মানুষের অধিকার রক্ষার পক্ষেও আওয়াজ তোলেন তিনি।
হোয়াইট হাউজ থেকে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া বক্তব্যে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর গণতন্ত্র ও সামুদ্রিক স্বাধীনতা রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দেন বাইডেন। তিনি জানান, একটি আঞ্চলিক অর্থনৈতিক কাঠামো তৈরিতে ইন্দো-প্যাসিফিক অংশীদারদের সঙ্গে শিগগিরই আলোচনা শুরু করবে ওয়াশিংটন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net