February 8, 2026, 7:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

খোকসায় মাদকসম্রাট টোকন কে পুলিশে দিল এলাকাবাসী 

দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ডজনখানেক মাদক মামলার আসামি সম্রাট টোকন শেখ (৩৫) কে গাঁজা ও ইয়াবা বিক্রি অবস্থায় এলাকাবাসী উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে দিল।  ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের। মাদক সম্রাট টোকন শেখ (৩৫) ওসমানপুর ইউনিয়নের মৃত আফাজ শেখের ছেলে।  জানাগেছে, একযুগ ধরে এলাকার উঠতি বয়সের যুবকদের মাঝে গাজা, ইয়াবা ফেনসিডিল সহ বিভিন্ন মাদক দ্রব্য বিক্রি করে আসছে মাদক সম্রাট টোকন শেখ।
অন্যান্য দিনের মতো রবিবার রাত সাড়ে এগারোটার সময় নিজ গ্রামের জৈনক ওয়াজেদ আলীর বাড়ির সামনে মাদক বিক্রির রত অবস্থায় এলাকাবাসী তাকে ধাওয়া করে।
স্থানীয় এলাকাবাসী উত্তম-মাধ্যম দিয়ে পরে রাতেই পুলিশকে সংবাদ দেয়। খোকসা থানা পুলিশের একটি টিম রাতে টোকন শেখ কে উদ্ধার করে থানায় আনে। এ সময় তার কাছ থেকে ১’শ গ্রাম গাঁজা ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে খোকসা থানার এসআই সৈয়দ আজাদ আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মোঃ আশিকুর রহমান জানান, মাদক সম্রাট টোকনের বিরুদ্ধে খোকসা থানায় ডজনখানেক মাদকের মামলা রয়েছে। দীর্ঘদিন সে মাদক বিক্রি পেশার সাথে জড়িত বলেও ওসি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net