June 30, 2026, 8:17 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় পীর হত্যা/ জামাত ও ইসলামী আন্দোলনের ২ নেতা কারাগারে জুলাই গণঅভ্যুত্থান–সংশ্লিষ্ট অপরাধ, হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড, মোট মামলা রয়েছে ৮৭টি ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন জমা শুরু, প্রথম দিনেই আইভ্যাকে উপচে পড়া ভিড় রাজস্ব লক্ষ্যমাত্রা/পশ্চিমাঞ্চল রেলের আরও ১১টি ট্রেন ইজারার উদ্যোগ শিক্ষার্থীশূন্য ৬২১ ভোকেশনাল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলের পথে কারিগরি বোর্ড কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে কবি শাহিদা পারভীন রেখার চার গ্রন্থের প্রকাশনা উৎসব মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

কয়েক সেকেন্ডের টর্নেডো, চুয়াডাঙ্গায় নিহত ১

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুটি গ্রামে টর্নেডোর আঘাতে ১ জন নিহত হয়েছে। গ্রাম দুটি হলো হারদি ইউনিয়নের হারদি ও উদয়পুর। বুধবার রাত সাড়ে ৯টার দিকে আঘাত হানা ঘূর্ণিবাতাস কেড়ে নিয়েছে আকমান আলী (৭০) নামের এক বৃদ্ধের প্রাণ; দেয়ালচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্য, ঝড়টি ছিল হঠাৎ, প্রবল এবং বিধ্বংসী। মুহূর্তেই উড়ে যায় টিনের চালা, ভেঙে পড়ে ঘরের দেয়াল। অন্তত ২০টি বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি—ফলে কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
টর্নেডোর পরপরই শুরু হয় কালবৈশাখি ঝড় ও বৃষ্টি, যা দুর্ভোগ আরও বাড়িয়ে দেয়। গৃহহীন হয়ে পড়ে অন্তত অর্ধশতাধিক পরিবার। রাতভর খোলা আকাশের নিচে কাটাতে হয়েছে অনেককে, যদিও পরবর্তী ঝড়ে নতুন করে হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা আমেনা বেগম (৬০) জানান, তিন দশকের বেশি সময় পর এমন ভয়াবহ ঝড় দেখলেন তিনি। তারাবির নামাজ শেষে হঠাৎ করেই ঝড়ের শুরু, আর কিছু বুঝে ওঠার আগেই ঘরের চালা উড়ে যায়।
ক্ষতির বর্ণনা দেন কলেজছাত্রী সাবিয়া খাতুন। তার কথায়, “সব শেষ হয়ে গেছে। গাছ পড়ে গোয়ালঘর ভেঙে গরু চাপা পড়ে। পরে লোকজন এসে গরুটাকে উদ্ধার করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দল। আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন জানান, উদ্ধার কাজের পাশাপাশি সড়কের ওপর পড়ে থাকা গাছ ও বৈদ্যুতিক খুঁটি সরানোর কাজ চলছে।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে। মাঠপর্যায়ে ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net