February 8, 2026, 7:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

আদিয়ান মার্টের সিইওসহ চারজনের জামিন নামঞ্জুর, তিন আসামির রিমান্ড

জহির রায়হান সোহাগ,চুয়াডাঙ্গা/

চুয়াডাঙ্গায় গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হওয়া ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিকসহ তিন জনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এছাড়া মামলার আরেক আসামীকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়। একই সাথে চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে পুনরায় জেল হাজতে পাঠানোর আদেশ দেন আদালত। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মানিক দাস ওই আদেশ দেন। আদালতে গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ওই  মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডল। পরে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।এছাড়া মামলার আরেক আসামী সিইও জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিককে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়। অ্যাডভোকেট সেলিম উদ্দিন খান, অ্যাডভোকেট তালিম হোসেন, অ্যাডভোকেট শাহাজান আলী, অ্যাডভোকেট মুজিবুল হক চৌধুরীসহ ১০ জন আইনজীবী আসামীদের পক্ষে যুক্তি তুলে ধরেন। বিবাদীর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সোহরাব হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ রকি। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র মন্ডল জানান, প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাত মামলায় গ্রেফতার হওয়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিকসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়। আজ দুপুরে ওই মামলার রিমান্ড ও জামিন শুনানি হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার আরেক আসামী সিইও জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিক বয়স্ক হওয়ায় তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালতের বিচারক। আদেশের পর তাদের আবারও জেল হাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের মৃত ওহিদুল ইসলামের ছেলে আতিকুর রহমান উজ্জলের কাছ থেকে ১৮ লাখ ৫২ হাজার ৪৮০ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় আদিয়ান মার্ট। এই অভিযোগে গত শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকী মানিক, তার বাবা আবু বক্কর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন উজ্জল। আসামী করা হয় অজ্ঞাত আরও ২-৩ জনকে। ওই মামলার প্রেক্ষিতে শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদরের মোমিনপুর গ্রামে আদিয়ান মার্টের প্রধান কার্যালয় ঘিরে রাখা হয়। রাতে সিইও জুবায়েরকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় জুবায়েরের বাবা আবু বক্কর সিদ্দিক, ভাই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দিক ওরফে রতন এবং ম্যানেজার মিনারুল ইসলামকে। এখনও পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে আদিয়ান মার্টের বিরুদ্ধে। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রায় ১ হাজার ৮০০-এর মতো এনভয়েস অর্ডার বাকি আছে। ভোক্তা অধিকারে রয়েছে ৩২২ টি অভিযোগ।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net