March 17, 2026, 2:08 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

নাইজেরিয়ায় ভবন ধসে নিহত বেড়ে ২০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

নাইজেরিয়ার লাগোসে নির্মাণাধীন বহুতল ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। স্থানীয় সময় সোমবার এ দুর্ঘটনা ঘটে।
ধসে পড়া ভবনটিতে ‘অস্বাভাবিকতা’ নজরে আসার পর চলতি বছরের শুরুতে এর অবকাঠামো নির্মাণ কাজে স্থগিতাদেশ দেয় রাজ্য সরকার। স্থানীয় সময় মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ। লাগোস রাজ্যের ডেপুটি গভর্নর ওবাফেমি হামজাত বলেন, ২১ তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে গত জুনে এর কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি বলেন, সম্প্রতি শ্রমিকরা কাজ করার অনুমতি পায়। তবে মঙ্গলবার দেখা গেছে যে, এটি নির্মাণাধীন অংশে ঘটেছে কিনা তা স্পষ্ট হচ্ছিল না। তবে কি কারণে অবকাঠামোগত নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল তা স্পষ্ট করে বলেননি তিনি। কিন্তু লাগোস রাজ্যের বিল্ডিং কন্ট্রোল এজেন্সির প্রধান জানান, ভবনটি নির্মাণে নিম্নমাণের সামগ্রী ব্যবহার করা হয়, যা ছিল ভয়ঙ্কর। জানা গেছে, ফোর স্কোর হোম লিমিটেড আবাসন স্কিমের পরিকল্পনা করে ভবনটি নির্মাণ করছিল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ার অন্য এলাকাগুলোতেও তাদের বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net