April 18, 2026, 7:42 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় আধ্যাত্মিক সাধক হত্যা: ১ সপ্তাহেও কোন গ্রেপ্তার নেই, প্রকাশ্যে ঘুরছে এজাহারভুক্ত আসামিরা মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় নাগরিক সমাজের ক্ষোভ মহেশপুর সীমান্তে চার দিনে দুই মরদেহ উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৩ কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, বিপাকে যাত্রীরা যুদ্ধ, কূটনীতি ও নেতৃত্ব: মুজিবনগর সরকারের বহুমাত্রিক ঐতিহাসিক তাৎপর্য দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি

পাঁচ শিশুর মধ্যে জীবিত রয়েছে এক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

কুষ্টিয়ায় একসঙ্গে জন্ম নেয়া পাঁচজনের মধ্যে চতুর্থ শিশুরও মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুটি মারা যায়। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম। এর আগে বুধবার সকাল ১০টার দিকে পাঁচ শিশুর মধ্যে ছেলেটি এবং বেলা আড়াইটা ও বিকেল ৪টার দিকে দুটি মেয়ে শিশু মারা যায়। এ নিয়ে চার শিশুর মৃত্যু হলো। নিহত শিশুর বাবা সোহেল রানা বলেন, পাঁচ সন্তানের জন্মের পর খুব খুশি হয়েছিলাম। কিন্তু বুঝতে পারিনি খুশি এত দ্রুত হারিয়ে যাবে। ডাক্তাররা ঢাকায় নেয়ার কথা বললেও টাকার সমস্যার কারণে নিতে চাইনি। পরদিন বুধবার সকালে একমাত্র ছেলে শিশুটি মারা যায়। তবে কুষ্টিয়া ছাত্রলীগের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দিয়েছে। জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহীন আক্তার সুমন বলেন, পঞ্চম শিশুটিকে এখনো স্ক্যানো ওয়ার্ডে আলোর তাপে রাখা হয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net