February 8, 2026, 7:31 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

খুলনায় কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও থামছে না কিশোর গ্যাংয়ের তৎপরতা। দিন দিন তারা হয়ে উঠছে ভয়াবহ। এমন একটির গ্যাংয়ের সন্ধান পেয়েছেন র‌্যাব-৬ এর সদস্যরা।
মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন কিশোর ও একজন কিশোরীকে আটক করা হয়েছে বলে র‌্যাব-৬’এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন। সোমবার দুপুরে মহানগরীর লবনচরাস্থ র‌্যাব সদর দফতরে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক জানান, সদর কোম্পানির অভিযানিক দল রোববার মহানগরীর পুরাতন স্টেশন রোড, ৭নং ঘাট ও নিরালা এলাকা থেকে একজন কিশোরী ও ১২ জন কিশোর অপরাধীকে আটক করেছে। তারা মাদকাসক্ত হয়ে নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদক ও ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

আটক হওয়া এসব কিশোর অপরাধীদের সমাজসেবা অধিদফতরের প্রভেশন কর্মকর্তা নিগার সুলতানার কাছে হস্তান্তর করা হয়েছে। তারা তাদের বয়স বিবেচনা করে অপরাধ বিচার করবেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net