November 16, 2026, 3:45 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দিতে প্রস্তুত রূপপুর গত ১০ মাসে দায়িত্ব পালনে পুলিশের ওপর ১৭৬ হামলা, নিহত ৪ হাইকোর্টের নির্দেশের পর কি হবে কুষ্টিয়ায় ১৮৪ অবৈধ ইটভাটার ? অভিযান হয়েছে মাত্র ৪টিতে রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়ামের ষষ্ঠ চালান বিএনপি-জামায়াতের সমঝোতা/বিতর্কিত বক্তব্য না দেওয়ার শর্তে ঝিনাইদহে আমির হামজার ওয়াজ ২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার কুষ্টিয়ায় এমপি নুসরাতের গ্রামের পুরোন বাড়িতে আগুন, বাড়িতে ছিল গবাদি পশু খোকসায় ওষুধ ব্যবসায়ীকে দোকানে ঢুকে কুপিয়ে জখম কুষ্টিয়া সরকারি কলেজে ডিবি পুলিশের ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, ৬০ জনই নারী, দর ও শৈলকুপা শীর্ষে

কুষ্টিয়ায় আদিবাসী নেতা অনিতা রানী মৃত্যু 

হুমায়ুন কবির/
কুষ্টিয়া খোকসা উপজেলা শিমুলিয়া আদিবাসী বাসী নেতা অনিতা রানী মৃত্যু বরণ করেছে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৮)  বছর।মৃত্যু অনিতা রানী সমাজ সেবা অফিসের সমাজকর্মী বিকাশ কুমার সরকারের মা।
আদিবাসীদের জন্য সারাটা জীবন নিজেকে উৎসর্গ করেছেন। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ, আজ তাঁর জীবনাবসান হয়েছে। বলছি অনিতা রানীর কথা। দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তিনি এক ছেলে  বিকাশ কুমার সরকার ও স্বামী কে রেখে গেলেন।
দীর্ঘ কর্মময় জীবনের শিমুলিয়া পাইকপাড়া আদিবাসী কল্যাণ সমিতির ১৯৯৯ ইং সালে তিনি প্রতিষ্ঠা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আদিবাসী অসহায় মানুষদের সাহায্য-সহযোগিতা সহ বিভিন্ন কার্যক্রমের সাথে তিনি জড়িত ছিলেন। একাধারে তিনি আদিবাসী পাইকপাড়া কল্যাণ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
অনিতা রানীর মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন উপজেলা নির্বাহি অফিসার মেজবাহ উদ্দীন, জেলা সমাজসেবা উপ-পরিচালক রুখসানা পারভীন, সহকারী উপ-পরিচালক মুরাদ হোসেন ও খোকসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যুথী সহ দীর্ঘদিনের তার সহকর্মীগণ। সাথে তার দীর্ঘদিনের সহকর্মী মান্য কুমার মন্ডল ও তপন কুমার সরকার সহ এলাকাবাসী। অনিতা রানীর মৃত্যুতে আদিবাসী পাড়ায় শোকের ছায়া নেমে আসে।
অনিতা রানী (৫৮) স্বামী বিন্দাবন সরকার, শিমুলিয়া দক্ষিণপাড়া আদিবাসী গ্রাম, শিমুলিয়া খোকসা কুষ্টিয়া তে তিনি ছেলে বৌ’এর সাথে বসবাস করতেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net