March 27, 2026, 6:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ পাচারকালে নারী কর্মচারী আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ ওষুধ পাচারকালে মনিরা বেগম নামে এক কর্মচারীকে হাতেনাতে আটক করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ওষুধ পাচারের বিষয়ে অধিকতর তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার অপারেশন থিয়েটার থেকে একটি ব্যাগে ওষুধ নিয়ে মনিরা বেগম হাসপাতালের বাইরে যাচ্ছিল। এ সময় ডিউটিরত আনসারদের বিষয়টি সন্দেহ হলে তারা ব্যাগ তল্লাশি করে অপারেশনের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওষুধ পায়। এরপর তাকে পরিচালকের কক্ষে নেয়া হয়। পরবর্তীতে মনিরা বেগমের স্বীকারোক্তি অনুযায়ী তার ব্যবহৃত লকারে গিয়ে আরও ওষুধ উদ্ধার করা হয়। এগুলো রোগীদের অপারেশনের জন্য ব্যবহার করা হত। প্রাথমিকভাবে ওষুধের দাম নির্ধারণ করা যায়নি। তবে এই পাচার কাজের সঙ্গে আরো কারা জড়িত আছে সেটা তদন্তের জন্য একটি কমিটি করা হয়েছে। আগামী পাঁচদিনের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দিবেন। তদন্ত কমিটিতে হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের এসোসিয়েট প্রফেসর ডা. দিলীপ কুমার, হাসপাতালের উপ-পরিচালক অপর্ণা বিশ্বাস, আরএমও অঞ্জন চক্রবর্তীসহ আরো দুইজন রয়েছেন। এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান বলেন, মনিরা বেগম আউটসোসিংয়ের কর্মচারী। তাই এই বিষয়ে ঠিকাদারের নিকট কৈফিয়ত চাওয়া হবে। এছাড়া ওষুধ পাচারের বিষয়ে আরও তদন্ত করার জন্য পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net