March 27, 2026, 6:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পরিণতি হবে পতিত সরকারের মতো: তথ্যমন্ত্রী কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা

৩০ বছরে শিপ্রার বিরুদ্ধে ৫১ মাদক মামলা, ছেলে খাটছেন ৩২ বছরের জেল, স্বামী মারা গেছেন ১৪ মামলা নিয়ে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
চুয়াডাঙ্গা শহরের বুদ্ধিমান পাড়া থেকে বুধবার সন্ধ্যায় আটক হয়েছেন ৬০ বছর বয়সী শিপ্রা বেগম। গ্রেফতার শিপ্রা চুয়াডাঙ্গার বুজরুকগড়গড়ি গ্রামের মৃত বাবুল উদ্দিনের স্ত্রী। তার নামে জেলার বিভিন্ন থানায় ৫১ মামলা রয়েছে। মামলার সবগুলোয় মাদকের। ওদিকে তার একমাত্র সন্তান একটি মাদক মামলায় ৩২ বছরের সাজা খাটছেন। এখানেই শেষ নয় তার স্বামীও ছিলেন মাদক ব্যবসায়ী ২০১৫ সালে মারা যাওয়ার সময় তার নামে ছিল ১৪টি মাদক মামলা।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনের ভাষ্যমতে শিপ্রার সারা জীবনই কেটেছে মাদক ব্যবসা নিয়ে।
ওসি জানান শিপ্রার স্বামী বাবুল মিয়া ছিলেন সীমান্ত চোরাকারবারী। বাবুলের সাথে তার বিয়ে হয় ১৯৮২ সালে। এক সন্তান আসে তাদের সংসারে। ১৯৯১ সালের দিকে স্বামীর সাথ ধরেই শিপ্রা নেমে পড়েন মাদকের জগতে। সীমান্তের ওপাড় থেকে স্বামীর এনে দেয়া মাদক বিক্রির মাধ্যমে তার এ জগতে নেমে পড়া। সে বছরেই তিনি শিকার হন প্রথম মামলার। সেই থেকে শুরু।
একের পর এক জড়িয়ে যান মাদকের মামলায়। পুলিশ যতটুকু তথ্য দিতে পেরেছেন তাতে দেখা যাচ্ছে এই পুরো সময়ের মধ্যে শিপ্রা গ্রেফতার হয়েছেন মোট ২৮ বার। জেলে থেকেছেন বিভিন্ন মেয়াদে প্রায় ১০ বছর। মোট মামলা ৫১টি।
শিপ্রার বক্তব্য নিয়ে ওসি জানান ২০০০ সালের দিকে জেল থেকে বেড়িয়ে তিনি জানতে পারেন তার সন্তান আলী হোসেনও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। সেই জড়িয়ে পড়া থেকে সে আর বের হতে পারেনি। তার বিরুদ্ধে ছিল মাদকের পাঁচ মামলা। ২০১৪ সালে একটি মাদক মামলায় ৩২ বছরের জেল হয় আলী হোসেনের। সে বর্তমানে চুয়াডাঙা জেলে সেই সাজা খাটছেন।
এর মধ্যে শিপ্রার স্বামী বাবুল সমগ্র জীনের প্রায় ১৪/১৫ জেল খেটে ১১ মামলা মাথায় নিয়ে মারা যান ২০১৫ সালে।
শিপ্রা পুলিশকে জানিয়েছেন তিনি বহুবার চেষ্টা করেছিলেন এ ব্যবসা ছেড়ে দিতে। কিন্তু পারেন নি। একদিকে মামলা অন্যদিকে বিশ^স্ততার অভাবের কারনে তাকে কেউ কোন কাজ দেয়নি।
ওসি জানান আজ (বৃহস্পতিবার) আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net