March 17, 2026, 5:03 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান পুরোনো সিলেবাসে বৃত্তি পরীক্ষা/দ্বৈত পড়ার চাপে পাঁচ লক্ষাধিক শিক্ষার্থী পূর্ণাঙ্গ রায়/সর্বশেষঅবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নারী ক্রিকেটারদের জন্য নতুন টুর্নামেন্ট ‘বিসিবি উইমেন্স কাপ’ সরকার ধর্মীয় নেতাদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে উদ্যোগ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী বহুমাত্রিক মানবিক অবদানের স্বীকৃতি/ আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরস্কার’ সম্মাননায় ভূষিত ঝিনাইদহে জামাতের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু

চাষিদের ধান কাটার গান মুগ্ধতা ছড়ালো হেমন্তের বাতাসে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গানে গানে ধান কাটছেন চাষিরা ; হেমন্তের দিনজুড়ে সেই গান। কৃষকদের গানে গানে, হাসিতে দুলে উঠে ধানের সোনাঝরা শীষগুলোও। কৃষকদের গান ভেসে বেড়ায় বাতাসে বাতাসে বহুদুর মিষ্টি আভা ছড়িয়ে দেয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের মাঠে কৃষকদের গানে গানে ধান কাটার এ ব্যতিক্রমী আয়োজন করেছিল ‘কৃষিবিডি’ নামের একটি স্থানীয় ইউটিউব চ্যানেল। কৃষকদের মধ্যে গানের একটি প্রতিযোগীতাও হয়ে যায়। শেষে পুরস্কারও প্রদান করা হয় তাদের মধ্যে।
প্রতিযোগিতায় অংশ নেন ৫ কৃষক। এর মধ্যে তিনজন বিজয়ী হন। প্রতিযোগিতায় স্থানীয়, নিজেদের লেখাসহ মাঠে কাজ করার সময় গাওয়া বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন প্রতিযোগিরা।
অনুষ্ঠানে কৃষিবিডি’র পরিচালক জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির সচিব কাঞ্চন কুমার।
বিশেষ অতিথি ছিলেন আমলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সমাজসেবক কামরুল ইসলাম।
কৃষকদের বিনোদনে ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন কৃষক ইউনুস আলী, কৃষি শ্রমিক লিংকন আলী দ্বিতীয় এবং কৃষক মিজানুর রহমান তৃতীয় স্থান অধিকার করেন।
কৃষক ইউনুস জনান মাঠে তারা গান গেয়েই থাকেন। কাজের ফাঁকে, কাজের মাঝে এ গান তারা। তিনি জানান এই প্রথম এমন কেউ ধান কাটার সময় গানের আয়োজন করল। তিনি বিষয়টিকে মুগ্ধ।
কৃষিবিডি’র পরিচালক জাহিদ হাসান জানান তিনি তার ইউটিউব চ্যানেলের জন্য এই আয়োজন করেন। তবে তিনি বলেন কৃষকদের মনে সেই ধান কাটর সময় অপার আনন্দ কাজ করে। সেটা তিনি সবাইকে দেখাতে চান।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসাবে বাঁশের তৈরি মাথাল, ধান কাটার কাস্তে এবং গামছা তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net