April 17, 2026, 11:01 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে ডিজেলের সংকটে মজুতদারি—চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল উদ্ধার, কারাদণ্ড সারা দেশে ‘ফুয়েল পাস’ চালুর পথে সরকার/ জ্বালানি ব্যবস্থায় আসছে ডিজিটাল নিয়ন্ত্রণের নতুন যুগ বৈশ্বিক ক্ষুধা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা কুষ্টিয়ার দৌলতপুরে আধ্যাত্মিক সাধু হত্যা/ জামায়াত নেতার বিরুদ্ধে মামলাকে ‘ষড়যন্ত্র’ দাবি বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া সম্মিলিত সামাজিক আন্দোলনের বর্ষবরণ উৎসব আধ্যাত্মিক সাধক হত্যা: দ্রুত বিচার দাবিতে দৌলতপুরে ভক্তদের বিক্ষোভ ও মানববন্ধন ব্রীজ হয়েছে, এবার রাস্তা দরকার –আশার আলো দেখছেন এলাকাবাসী কুষ্টিয়ায় আধ্যাত্মিক গুরু হত্যা/জেলা শিবিরের সাবেক সভাপতি প্রধান আসামি; ইসলামী সংগঠনের একাধিক নেতার নাম শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ঐতিহ্যে কুষ্টিয়া জেলা প্রশাসনের নববর্ষ উদযাপন রমনা বটমূলে বৈশাখী বোমা হামলা: ২৫ বছর পরও বিচার যেন এক দীর্ঘ প্রতীক্ষা

ভোট দিতে না চাওয়ায় খালেদার ভিজিডির কার্ড কেড়ে নিলেন নৌকার প্রার্থী চেয়ারম্যান !

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নৌকায় ভোট দিতে না চাওয়ায় এক নারীর ভিজিডির কার্ড কেড়ে নিয়েছেন এক নৌকার প্রার্থী চেয়ারম্যান !
ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের। ঐ নারীর স্বামী আজ (বৃহস্পতিবার) লিখিত অভিযোগ করে বিষয়টি জানিয়েছেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে।
ভুক্তভোগী ঐ নারীর নাম খালেদা খাতুন। তার স্বামী আমজাদ হোসেন। বাড়ি ঐ ইউনিয়নের চরাইকোল গ্রামে।
খালেদা জানান তিনি অস্স্থ্য হওয়ায় সরকার প্রদত্ত একটি ভিজিডি কার্ড পেয়েছেন। বুধবার তিনি তার ভিজিডির কার্ড নিয়ে স্বামী আমজাদসহ পরিষদে চাল আনতে গেলে তার স্বামীর সঙ্গে চেয়ারম্যান নওশের আলীর বিবাদ বেধে যায়। এক পর্যায়ে চেয়ারম্যান চাল না দিয়ে কার্ডটি কেড়ে নিয়ে খালেদাকে তাড়িয়ে দেন।
আমজাদ হোসেন বলেন, এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওশের নৌকার প্রার্থী। তিনি সন্দেহ করছেন “আমি তার পক্ষে ভোট দেব না। তাই সে আমার স্ত্রীর নামের ভিজিডির চালের কার্ডটি চেয়ারম্যান কেড়ে নেন।
আমজাদ জানান তিনি আজ (বৃহস্পতিবার) তিনি ইউএনওকে লিখিত অভিযোগ দিয়ে জানিয়েছেন।
চেয়ারম্যান নওশের আলীর বিরুদ্ধে খালেদা খাতুন (৪৫) নামের এক নারীর ভিজিডির চাল না দিয়ে তার কার্ডটি কেরে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৪ নভেম্বর) ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।
বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী নওশের আলী বিশ্বাস বিষয়টি অস্বীকার করেন নি।
তিনি বলেন “খালেদার স্বামী একটা বদমাশ তাকে ভোট দেবে না” এটা জেনেই তিনি খালেদা খাতুনের ভিজিডি কার্ড কেড়ে নেন।
পরে চেয়ারম্যান বলেন ইউএন তাকে তার কার্ডটি দিয়ে দিতে বলেছেন এবং তিনি খালেদাকে পরিষদের আসতে বলেছেন। কিন্তু খালেদা আসেনি।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজনীন ফেরদৌস বলেন, এটা মহিলাবিষয়ক অধিদপ্তরের ভিজিডির কার্যক্রমের কার্ড। কার্ডটি ভুক্তভোগীর নিজস্ব সম্পদ। তাতে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, এটা এখতিয়ার বর্হিভুত কাজ হয়েছে। তিনি চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ঘটনার সুরাহা করতে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net