February 8, 2026, 4:25 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া কারাগারে হাজতির অস্বাভাবিক মৃত্যু, পুলিশ বলছে আত্মহত্যা বিএনপি-জামাতের ইশতেহার ও প্রতিশ্রুতি বনাম বাস্তবতা গড়াই নন্দিনী সাহিত্য ও পাঠচক্রের বার্ষিক বনভোজন ও সাহিত্য আড্ডা রয়টার্সকে তারেক রহমান/ জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না বিএনপি ২০২৬ সালের একুশে পদক পেলেন নয় ব্যক্তি ও এক ব্যান্ড হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন/ গুম কমেছে, কিন্তু গণগ্রেপ্তার ও জামিন বঞ্চনা নিয়ে নতুন উদ্বেগ ক্ষমতায়নের আড়ালে বিতর্ক—ভোটের রাজনীতিতে নারী প্রশ্ন কতটা প্রান্তিক ! গঙ্গার সঙ্কুচিত স্রোত, বিস্তৃত সংকট/ দক্ষিণ-পশ্চিমে পরিবেশ ও জীবিকার দ্বিমুখী চাপ রপ্তানিতে ধসের সতর্ক সংকেত: সাত মাসে আয় কমেছে ৫৬ কোটি ডলার অপেশাদার কাজে ন্যুব্জ প্রাথমিক শিক্ষকতা/ নন-প্রফেশনাল চাপেই বার্নআউটের শেষ ধাপে ৯৩ শতাংশ শিক্ষক

অবৈধ অনুপ্রবেশ, ৪ নারী-পুরুষ আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রমনের খবরের মধ্যেই ঝিনাইদহের মহেশপুরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চারজন নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার চরহোগলা বুনিয়া গ্রামের আশরাফ আলী হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার, রাজবাড়ীর পাংশা থানার মহিষডাংগা গ্রামের আব্দুর রহমান মণ্ডলের ছেলে মো. দিলবার হোসেন, যশোর কোতয়ালী থানার গুরুলিয়া গ্রামের লোকমান মোল্লার মেয়ে লিজা খাতুন ও তেজরোল গ্রামের তফসির মোল্লার মেয়ে কাজল রেখা। মঙ্গলবার ঐ উপজেলার সীমান্তবর্তী কানাইডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুরের কানাইডাঙ্গা গ্রামের মো. মোজাম্মেল হকের মেহগনি বাগানের মধ্যে ভারত থেকে অবৈধভাবে আসা চার নারী-পুরুষ অপেক্ষা করছিল। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net