March 19, 2026, 12:09 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

কুষ্টিয়ায় ৪ পরিবহন ডাকাতের ১৪ বছর করে কারাদন্ড

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় ৫ বছর আগে যাত্রীবাহী বাসে ডাকাতির মামলায় চারজনকে ১৪ বছর করে কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে দন্ডপ্রাপ্ত ৩ আসামি উপস্থিত ছিলেন। অপর আসামি পলাতক রয়েছেন।
আসামীদের ১০ হাজার টাকা করে জরিমানা দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন পাবনার বেড়ার কৌটুলা গ্রামের আলী হোসেনের ছেলে দেলোয়ার (৩৩), একই উপজেলার পেচাকোলা গ্রামের দুলাল হোসেনের ছেলে আলমগীর (৬০), ঈশ্বরদীর মৃত মহিরের ছেলে খোকন (৪৫) ও বাঘাইল গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আয়নাল (৫৩)।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ ডিসেম্বর রাতে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। চালক ছিলেন হাফিজুর রহমান। রাত ১২টার দিকে ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকায় পৌঁছলে বাস থামিয়ে দুজন যাত্রীবেশী ডাকাত উঠে ড্রাইভার ও সুপারভাইজারের মাথায় পিস্তল ঠেকিয়ে যাত্রীদের মালামাল ডাকাতি করতে থাকে।
গোপন সংবাদ পেয়ে র‍্যাবের চারটি গাড়ি ভেড়ামারা রেলগেট এলাকায় বাসটিকে ঘিরে ফেলে। ডাকাতরা র‌্যাবের সাথে গোলাগুলিতে লিপ্ত হলে ৫ জন ডাকাত গুলিবিদ্ধ হয়। ডাকাতদের তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র, ৭টি মোবাইল ও ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় হানিফ পরিবহন বাসের ড্রাইভার হাফিজুর রহমান আসামিদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় করেন।
মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ১৪ মে তদন্তকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net