March 27, 2026, 4:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কাজ শুরু করেছে তদন্ত কমিটি/নিজের জীবন দিয়েই বাস থামানোর লড়াই শেষ করেন বাস চালক ব্যবহারকারী নিরাপত্তা ইস্যুতে মেটাকে বড় অঙ্কের জরিমানা মহান স্বাধীনতা দিবস পালিত/ মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় The New York Times ও The Wall Street Journal/১৩ মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের, দ্রুত সমাধান চান ট্রাম্প দৌলতদিয়ায় বাসডুবি/ কুষ্টিয়ার ৪ জনের মৃত্যু, শোকে স্তব্ধ জনপদ গোয়ালন্দ বাস দূর্ঘটনায় নিহত বেড়ে ২৬, পরিচয় মিলেছে ২৪ জনের দৌলতদিয়া ট্রাজেডি/ মৃতের সংখ্যা বেড়ে ২৩, নিহতদের পরিচয় প্রকাশ,তদন্ত কমিটি, আর্থিক সহায়তা ঘোষণা আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস/ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রীর বিশেষ উপহার ১০ লাখ টাকা অসহায় ও দুস্থদের হাতে তুলে দিলেন কুষ্টিয়া-১ আসনের এমপি রেজা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রাষ্ট্রের ১৮তম অ্যাটর্নি জেনারেল

দানেজ হত্যার বিচার দাবিতে ভেড়ামারায় লাশ নিয়ে মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিপক্ষের হামলায় নিহত দানেজ আলীর (৫৫) হত্যাকারীদের বিচারের দাবিতে মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার (১৯ ডিসেম্বর) সকালে ভেড়ামারা বাজার এলাকায় দাফনের আগে তার লাশ সামনে রেখে হাজার-হাজার মানুষের উপস্থিতিতে মানববন্ধন করা হয়।
দানেজ আলী একজন মাছ ব্যবসায়ী। ড়ত শুক্রবার বিকেলের দিকে দানেজ বিলশুকা গ্রামের মাঠে নিজের ক্ষেত পরিদর্শনে গেলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন দানেজ আলী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
মানববন্ধনে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়। মানববন্ধনে এলাকার হাজারও নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, প্রতিপক্ষের হামলায় দানেজ আলীর মৃত্যু হয়। তিনি জানান কয়েক মাস ধরে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় কয়েকজনের সঙ্গে দানেজ আলীর বিরোধ চলছিল। খুনিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।
ওসি জানান সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর যে কোনো ঘটনা প্রতিরোধে ওই এলাকায় পুলিশ রয়েছে।
ওসি জানান নিহত দানেজ আলীর ছেলে স্বপন আলী ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
নিহত দানেজের ছেলে ও মামলার বাদী উজ্জ্বল বলেন, একটি প্রতিপক্ষ তাদের রয়েছে। দুই মাস আগে প্রতিপক্ষের লোকজন আমাদের পুকুরে মাছ লুটপাট করতে এসেছিল। বাধা দেওয়ায় সেসময় তারা আমাদের ওপর হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে আহত করেছিল। এবার তার বাবাবে একা পেয়ে হত্যা করে ফেলেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net