August 9, 2026, 7:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বরাদ্দ বাড়লেও মিলছে না সার, ডিলারের দোকানে সংকট—খুচরা বাজারে বাড়তি দাম গাংনীতে মাটি খুঁড়তেই মিলল ১০ ল্যান্ডমাইন, ৫ টুলবক্স; এলাকায় চাঞ্চল্য গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির প্রতিরোধে ব্যর্থ ইবির জুলাই-৩৬ হলে রুমমেটদের গোপন ছবি প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগ, ক্ষোভ ও আতঙ্ক শিক্ষার্থীদের র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি, থাকছে নাগরিক অভিযোগের নতুন ব্যবস্থা খোকসায় বিএনপি নেতা নাফিজ আহমেদ রাজুর ওপর সশস্ত্র হামলা, গুরুতর আহত সাঈদীর ছবিতে জুতা নিক্ষেপকারীরা ‘জারজ সন্তান’: আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়র ৪৪ শিক্ষককে ঘিরে দেশব্যাপী গোপন তৎপরতার অভিযোগ/ তদন্তে গঠিত হলো উচ্চপর্যায়ের কমিটি মাত্র ৯১ টন ভারতীয় মরিচেই ভেঙে পড়ল বাজার/৪০০ টাকা কেজি দাম কে ধরে রেখেছিল? জুলাই আন্দোলন ছিল সম্মিলিত, লক্ষ্য হওয়া উচিত ঐক্য ও রাষ্ট্রগঠন

কুষ্টিয়াতে “উন্নত বাংলাদেশ বির্নিমাণে উৎপাদনশীলতার গুরুত্ব” বিষয়ক সেমিনার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশকে ২০৪১ সালের ডেভেলপমেন্ট অভিষ্টে পৌঁছাতে হলে সকল স্তরেই উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। উৎপাদনে আত্মনির্ভরশীল হতে হবে। খাদ্য-বস্ত্রসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমাদেরই উৎপাদন করতে হবে। উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে উদ্যোক্তাদের কাছে সঠিকভাবে বন্টন করতে হবে।
আজ (বৃহস্পতিবার) কুষ্টিয়াতে “উন্নত বাংলাদেশ বির্নিমাণে উৎপাদনশীলতার গুরুত্ব” বিষয়ক এক সেমিনারে বক্তরা এ কথা বলেছেন।
তারা মনে করেন বাংলাদেশের জাতীয় উৎপাদনশীলতা বেড়েছে। বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বাড়ানোই এখন জরুরী কাজ। সার্বিক উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বৃদ্ধির কোন বিকল্প নেই।


ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাজেশন (এনপিও) শিল্প মন্ত্রনালয় ও জাতিয় ক্ষুদ্র ও কুঠির শিল্প বাংলাদেশ (নাসিব) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
অনুশ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমে প্লাটফরমে অংশ নেন এনপিওর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ মেজবাহুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিব কেন্দ্রীয় কমিটির সভাপতি, সিআইপি মির্জা নুরুল গণি শোভন। সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন এনপিও’র উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা আরিফুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাসিবের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি, এফবিসিসিআইয়ের জেনারেল বডি মেম্বার সামসুল ওয়াসে। অনুষ্ঠান উপস্থাপনা করেন নাসিবের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি নিলুফার আক্তার নাসরিন।
সেমিনারে বলা হয় দেশে উৎপাদনশীলতা বাড়াতে সরকারের ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা রয়েছে। এর আওতায় প্রতি বছর গড়ে ৫ দশমিক ৬ শতাংশ হারে উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বক্তারা বলেন এটাকে টেকসই করতে হবে। যাতে উৎপাদনের অব্যাহত হারে রোধ না ঘটে। এটা হলে উৎপাদনশীলতা বৃদ্ধির ফলে সরকারের আয় বাড়বে, শিল্পায়ন ত্বরান্বিত হবে। এতে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন সহজ হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net