April 24, 2026, 4:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা এনআইডিতে আসছে ইংরেজি নাম ও ডাকনামের সংযোজন, কমবে ভোগান্তি ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ

ইসলামী বিশ্ববিদ্যালয়/ সপ্তম বারের মতো মেধা তালিকা প্রকাশ, আসন খালি ১২০

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ৩ এপ্রিল সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে উপস্থিত হয়ে ইয়েস কার্ড সংগ্রহ করে আগামী ৬ এপ্রিলের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ষষ্ঠ মেধা তালিকার ভর্তি শেষেও আসন খালি রয়েছে ১২০টি। এ খালি আসন পূরণের লক্ষ্যে সপ্তম মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ‘এ’ ইউনিটে ৬৮৯৫ থেকে ৭৫২৩ পর্যন্ত, ‘বি’ ইউনিটে ৩২৫৪ থেকে ৩৩৪৩ পর্যন্ত এবং ‘সি’ ইউনিটে ২৫৫৪ থেকে ২৬২১ মেধাক্রম পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্থান পেয়েছেন। আগামী ৬ এপ্রিলের মধ্যে অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রত্যেককে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র (ফেরতযোগ্য) জমা দিতে হবে। মূল সনদপত্র এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট ব্যতীত কোনো শিক্ষার্থীকে ভর্তির অনুমতি দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net