March 13, 2026, 6:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা

১৭ মে থেকে বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রয়োজনীয় ক্রেন, ফর্কলিফটের অভাবে পণ্য লোড-আনলোড ব্যাহত হওয়ার প্রতিবাদে আগামী ১৭ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি।
আজ সোমবার বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বেনাপোল বন্দরের অধিকাংশ ক্রেন, ফর্কলিফট অকেজো পড়ে থাকায় পণ্য লোড-আনলোড ব্যাহত হচ্ছিল। বন্দর ব্যবহারকারী সংগঠনসহ পণ্য পরিবহনকারী সংগঠন বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি নতুন ক্রেন ফর্কলিফটের দাবিতে বন্দর কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়ে আসছিল।
আজিম উদ্দিন গাজী বলেন, ‘বেনাপোলে ভারি পণ্য লোড-আনলোডের জন্য পর্যাপ্ত ক্রেন ও ফর্কলিফট নেই। যেগুলো আছে এর অধিকাংশই দীর্ঘদিন ধরে অচল। ফলে পণ্য লোড-আনলোড করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।’
‘এ ছাড়াও, ক্রেন-ফর্কলিফট চালকরাও অদক্ষ’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদারকে চিঠি দিয়ে বিষয়টি জানালেও তিনি আমলে নেননি।’
তিনি জানান, বর্তমানে বন্দরে ৬টি ক্রেনের মধ্যে ৩টি সচল আছে এবং ১০টি ফর্কলিফটের মধ্যে ৬টি সচল আছে।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বলেন, ‘বেনাপোল বন্দরে ক্রেন ও ফর্কলিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ব্ল্যাক বেঙ্গল এন্টারপ্রাইজকে ক্রেন-ফর্কলিফট মেরামতসহ নতুন ক্রেন ও ফর্কলিফট সরবরাহের জন্য বলা হয়েছে। আশা করি, এ সমস্যা দ্রুত সমাধান হবে।’
বন্দর সূত্রে জানা গেছে, মেট্রো রেল, রূপপুর প্রকল্প, পাওয়ার গ্রিডসহ নানা প্রকল্পের ভারি পণ্য আমদানি হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net