August 28, 2026, 3:13 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

এই প্রথম বার/ঝিনাইদহ পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
নির্বাচন কমিশন (ইসি) ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আব্দুল খালেকের প্রার্থিতা বাতিল করেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় হামলা চালানোর অপরাধে এটা করেছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশন এই প্রথমবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল।
ইসির এক বিজ্ঞপ্তিতে নৌকার প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।
কমিশন বলেছে, কাইয়ুম শাহরিয়ার জাহেদীর প্রচারণায় হামলা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় খালেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে।
খালেক ঝিনাইদহ আওয়ামী লীগ জেলা কমিটির সহ-সভাপতি এবং কাইয়ুম জেলা আওয়ামী লীগের আরেক সহ-সভাপতি নাসির শাহরিয়ার জাহেদীর ছোট ভাই। কাইয়ুম নারকেলগাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
ইসি বলেছে, খালেকের অনুসারীরা কাইয়ুমের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে এবং পরে গত ১৮ মে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়। এসব ঘটনায় ইসি খালেকের কাছে ব্যাখ্যা চেয়েছিল। খালেক এর জন্য ইসির কাছে ক্ষমা চান।
এর পর খালেকের সমর্থকরা বুধবার আবারও কাইয়ুমের অনুসারীদের ওপর হামলা চালায়।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net