August 27, 2026, 10:52 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের

বিএনপির মহাসচিবের কথা বাচ্চা ছেলেদের মতো/কুষ্টিয়াতে হানিফ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডে হতাশ হয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাচ্চা ছেলেদের মতো কথা বলছেন। জনগণের কাছে বলার মতো বিএনপি নেতাদের এখন ইতিবাচক কোনো কথা নেই। রাষ্ট্রক্ষমতায় থাকতে সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতির কারণে তারা জনগণের কাছ থেকে দূরে সরে গেছে।
শুক্রবার (৩ জুন) সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডের নিজ বাসায় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন এখন সরকারের চাল মজুত ও মুনাফা নিয়ে কথা বলছেন। সরকারের উন্নয়নের বিপক্ষে কথা বলছেন। এখন তারা ১৯৭৪ সালের খাদ্য সংকট নিয়ে কথা বলছেন। অথচ এটি বিদেশি চক্রান্ত ছিল।
হানিফ দুইদিনের সফরে তার নিবার্চনী এলাবা কুষ্টিয়া-৩ এ আসেন।
হানিফ আরও বলেন, ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করার অভ্যাস বিএনপির, এ অভ্যাস আওয়ামী লীগের নেই। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে ক্ষমতা হস্তান্তরে নানা অজুহাত দেখায়। কিন্তু আওয়ামী লীগ ২০০১ সালে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করে নজির সৃষ্টি করেছে।
এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামস, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাযহারুল আলম সুমনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net