June 22, 2026, 1:23 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বার্থ/ ভারত ও চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি জরুরী অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী/বাংলাদেশ-ভারত সম্পর্কের বাস্তবতায় একটি নিরপেক্ষ বিশ্লেষণ যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ দুই চোরাকারবারি আটক ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা?

শাকিল কাদেরীকে দেখতে তার বাসায় কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ার বিশিষ্ট ব্যক্তি, সামাজিক, ক্রীড়া ও ব্যবসা অঙ্গণে সবার পরিচিত মুখ শাকিল মোহাম্মদ কাদেরীকে দেখতে মঙ্গলবার কুষ্টিয়া নাগরিক কমিটির নেতৃবৃন্দ তার বাসায় যান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। তার স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজ খবর নেন। ঢাকার স্পেশালাইজড হসপিটালে হার্টের সফল চিকিৎসা শেষে সোমবার কুষ্টিয়ায় নিজ বাসায় ফিরেছেন শাকিল।
নাগরিক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সেলিম তোহার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির নিবার্হী পর্ষদের সদস্য বিশ্বজিত সাহা সন্টু ও ড. আমানুর আমান।
সম্প্রতি হার্টে মৃদু ব্যথা অনুভব করলে শাকিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কয়েকদিন চিকিৎসা নেন। ডাক্তারের পরামর্শে তাকে ঢাকাতে নেয়া হয়েছে। সেখানে তার এনজিওগ্রাম করা হয়। এরপর হার্টের অপারেশনের পরামর্শ দেন চিকিৎসকরা। বরেণ্য হৃদরোগ সার্জন প্রফেসর আব্দুল ওয়াদুদ তার তার অপারেশন সম্পন্ন করেন। ইনটেনসিভ কেয়ারের ৭২ ঘন্টা অতিবাহিত হবার পর ডাক্তাররা তাকে আশঙ্কামুক্ত ঘোষণা করে হসপিটাল থেকে রিলিজ করেন।
বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি সবার দোয়া কামনা করেছেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net