August 25, 2026, 2:40 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়? দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সার বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু কৃষকের হাতে যাচ্ছে না কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

কাউন্ট ডাউন/ পদ্মা সেতু চালু হলে ভোগান্তি কমবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পদ্মা সেতুকে ঘিরে নানা হিসাব-নিকাশের একটি হলো এটি পাল্টে দেকে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটের চিত্র। ভোগান্তির যে চিত্র দেখে আসা হচ্ছে দীর্ঘদিন সেটি এখন স্বস্তির অপর নাম হবে। পদ্মা সেতু চালু হলে চিরায়ত রুপ পাল্টে যাবে এই নৌরুটটির। পাশাপাশি কমবে অতিরিক্ত যানবাহনের চাপ। ফলে ঘণ্টার পর ঘণ্টা আর অপেক্ষা করতে হবে না দক্ষিণবঙ্গের মানুষের।
এভাবে এই সেতু দেবে পুরো বাংলাদেশের চিত্রও। উন্মোচিত হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অর্থনৈতিক-সামাজিক মুক্তির দ্বার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডবিøউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান পদ্মা সেতু চালু হলে এই নৌরুটের যানবাহন চাপ কমে যাবে প্রায় ৪০ শতাংশ। তখন যানবাহনগুলোকে আর ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হবে না। তবে চাপ কমে গেলে তখন এই র“টে কী পরিমাণ ফেরি চলাচল করবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন কী পরিমান ফেরি চলাচল করবে তা এখনই বলা যা”েছ না। তবে সেতু চালু হবার সপ্তাহখানেক বাদে বোঝা যাবে কী অব¯’া। এই ঘাটের যানবাহনের চাপ না থাকলে তখন অলস ফেরিগুলোকে অন্যরুটে নিয়ে যাওয়া হবে।
বিভিন্ন সূত্র বলছে স্বাভাবিক সময়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌর“ট দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন নদী পারাপার হয়। তবে বিশেষ সময়গুলোতে যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েকগুণ। যার কারণে নানা ধরনের ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। দিনের পর দিন নদী পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে। মানবেতর জীবন-যাপন করেন চালক ও চালকের সহকারীরা।
অন্যদিকে নদী পাড়ি দেওয়ার জন্য দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলোকেও ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টার পর ঘণ্টা রোদ-বৃষ্টি উপেক্ষা করে অপেক্ষায় থাকতে হয় ফেরির। ঘণ্টার পর ঘণ্টা পরিবহনের মধ্যে থেকে প্রায়ই অসু¯’ হয়ে পড়েন যাত্রীরা। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের পড়তে হয় চরম ভোগান্তিতে।
পদ্মা সেতু চালু হয়ে গেলে এই নৌর“টে চাপ কমবে যানবাহনের এমনটাই প্রত্যাশা করছে যাত্রী ও চালকরা। সেক্ষেত্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌর“টে যে ভোগান্তি পোহাতে হতো সেটার অবসান ঘটবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net