August 31, 2026, 4:21 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গাংনীতে সাংবাদিকদের ওপর হামলা মামলার মূল দুই অভিযুক্ত শিক্ষক গ্রেফতার জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ সদস্য পেলেন চাকরি চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, কুষ্টিয়াসহ বিভিন্ন রুটে যাত্রী ভোগান্তি মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই শিক্ষকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা অবৈধ বালু উত্তোলন ঠেকাতে কুষ্টিয়ায় পদ্মাপাড়ে প্রশাসনের লাল পতাকা নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা-ভূমিধস: নিহত ১৭৭, নিখোঁজ ১,৩৮৪ মেহেরপুরে গভীর রাতে ঘরে ঢুকে যুবতীর কব্জি কেটে নিল যুবক আবাসিক বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট/শিক্ষক-কর্মকর্তাদের বাসস্থান ও ভবনের ব্যবহার নিয়ে কিছু প্রশ্ন ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনা/বন্ধ হয়েছে ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার শ্রমিক সারের বরাদ্দ আছে, সংকট কোথায়?

গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই ছাত্র আটক

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গাঁজাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই ছাত্র আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটক থেকে তাদের আটক করে ইসলামী বিশ^বিদ্যালয় থানা পুলিশ। তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক ব্যানার্জী জানান আটককৃত শিক্ষার্থীরা হলেন ২০১৪-১৫ শিক্ষাবর্ষের লোকপ্রশাসন বিভাগের তনু আহমেদ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা (রিফাত)।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, “ক্যাম্পাসের বাইরে থেকে যেহেতু তাদের ধরেছে, সেহেতু আইন অনুযায়ী যা হয় পুলিশ তাই ব্যবস্থা নিবে। আমরা কোন সুপারিশ করবো না। মাদকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই।”
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের সভাপতির সাথে যোগাযোগ করা হলে বিষয় শুনেই তিনি ফোন কেটে দেন। আর ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net