October 13, 2026, 9:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

করোনাভাইরাস/ভারতে শনাক্ত বাড়ল প্রায় ৪০ শতাংশ, একদিনে আক্রান্ত ১৩ হাজারের বেশি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ভারতে ফের বড়সড় ধরনের আক্রমণ বসিয়েছে করোনার দৈনিক সংক্রমণ। সাড়ে তিন মাসের দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। একইসঙ্গে করোনায় দৈনিক মৃতের সংখ্যাও রয়েছে দুই অংকের ঘরে।
অবশ্য বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় এক ধাক্কায় ৮ হাজার থেকে দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজারে। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গণ্ডি পার করল। বৃহস্পতিবার (১৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন। করোনা মহামারির শুরু থেকে এনিয়ে প্রতিবেশী এই দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৩২ লাখ ৫৭ হাজার ৭৩০ জনে।
বুধবার যেখানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজারের বেশি ছিল, সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ হাজার ২১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। অর্থাৎ গত একদিনেই দেশে সংক্রমণের হার ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এর মধ্যে কেরালায় তিনজন, মহারাষ্ট্রে দুইজন এবং কর্নাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে একজন করে মারা গেছেন। এনিয়ে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ২৪ হাজার ৮০৩ জনে।
বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ৫৮ হাজার ২১৫ জন। গত একদিনেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ৫৭৮ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৬২৪ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লাখ ৭৪ হাজার ৭১২ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মূলত দেশটির ৫ রাজ্য থেকেই সর্বাধিক আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। এই ৫ রাজ্য থেকে ভারতের ৮২ শতাংশেরও বেশি আক্রান্তের খোঁজ মিলছে। এরমধ্যে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪ জন। এরপরই রয়েছে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা। সেখানেও একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪৮৮ জন।
এছাড়া রাজধানী দিল্লিতেও করোনার সংক্রমণ রয়েছে ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৫ জন। কর্নাটকে একদিনে ৬৪৮ জন ও হরিয়ানাতে ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৩০ জন। একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে রাজ্যে মৃত্যু হার ১.০৫ শতাংশ। অন্যদিকে, রাজ্যটিতে একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net