May 6, 2026, 1:20 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা দক্ষ শিক্ষক সংকটে বাংলাদেশ/ দক্ষিণ এশিয়ার নিচের সারিতে অবস্থান ও নীতিগত প্রশ্ন র‍্যাবের অভিযান/গ্রেপ্তার দৌলতপুরের আধ্যাত্মিক সাধক হত্যার এজাহারভুক্ত আসামি রাজীব মিস্ত্রি

মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তাদের স্বার্থই একমাত্র পবিত্র : পুতিন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ঘোষণা করেছিল, যাদের একমাত্র দায়িত্ব হচ্ছে নিজেদের স্বার্থ। ¯œায়ুযুদ্ধে জেতার পর তারা সেই স্বার্থগুলিকে পবিত্র বলে ঘোষণা করেছিল। তাদের সেই একমুখী আচরণই বিশ্বকে অস্থির করে তুলেছে।
তিনি বলেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর ‘একমুখী বিশ্বের যুগের’ সমাপ্তি হয়েছে।
শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এ কথা বলেন।
মঞ্চে উঠেই পুতিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের তীব্র সমালোচনা শুরু করেন। পুতিন বলেন, পশ্চিমারা তাদের নিজস্ব বিভ্রমের ভেতর বাস করে। তারা মনে করে তারা জিতেছে। বাকি সবকিছু উপনিবেশ … সেখানে বাসকারীরা দ্বিতীয় শ্রেণির নাগরিক।
রাশিয়ার অর্থনীতিকে আঘাত করার চেষ্টার জন্য পশ্চিমাদের দোষারোপ করেন পুতিন। তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞাকে ‘পাগলামি’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেন।
পশ্চিমাদের নিষেধাজ্ঞা এরই মধ্যে কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন পুতিন। তিনি বলেন, নিষেধাজ্ঞা তাদের জন্যই বেশি ক্ষতিকর যারা তা আরোপ করে।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জেরে ইউরোপীয় ইউনিয়নের ৪০ কোটি ডলারের লোকসান হতে পারে বলে উল্লেখ করেন পুতিন। তার মতে, ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন তার রাজনৈতিক কর্তৃত্বও খুইয়েছে।
পুতিন আরও বলেন, ইইউ দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে। নিষেধাজ্ঞার পরিণতিতে অসমতা কেবলই আরও বেড়ে যাবে। এই নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপের মানুষের বাস্তবিক স্বার্থের দিকটিকে একপাশে সরিয়ে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা শক্ত মানুষ। যে কোনো চ্যালেঞ্জই আমরা মোকাবেলা করে চলতে পারি। রাশিয়া একটি শক্তিশালী এবং সার্বভৌম জাতি হিসেবে যাত্রা শুরুর সূচনালগ্নে প্রবেশ করছে। বর্তমান সময়ে ধরা দেওয়া ব্যাপক সুযোগ আমরা নিশ্চিতভাবেই কাজে লাগাব এবং আরও শক্তিশালী হব।
পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে রাশিয়া কাজ করে যাবে বলেও জানান পুতিন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net