July 14, 2026, 8:30 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত

কুষ্টিয়ায় প্রকৌশলীর বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় এক প্রকৌশলীর বাসা থেকে গৃহপরিচারিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় রবিবার রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো. তারেকের কাটাইখানা মোড়স্থ আব্দুল জব্বার সড়কের ওই বাসার গেস্ট রুমের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রুবিয়া (১৪) খাতুন। সে পাশের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ভাতশালা গ্রামের মো. নবীর মেয়ে।
মেয়েটি এক মাস ধরে প্রকৌশলী মুন্সি শহিদ উদ্দিন মো, তারেকের বাসায় গৃহপরিচারিকার কাজ করে আসছিল।
মুন্সি শহিদ উদ্দিন মো. তারেক জানান, বিকেল থেকে ওই গৃহকর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। না পেয়ে বাড়ির অন্য সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে নিচ তলার গেস্ট রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রুবিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ঘটনার সময় তিনি অফিসে ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, ওই কিশোরীর মানসিক সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে কারো সঙ্গে তেমন কথাবার্তা বলত না। মানসিক সমস্যা থেকেই মেয়েটি আত্মহত্যা করে থাকতে বলে তিনি মনে করছেন।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net