October 13, 2026, 9:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

মাঠ প্রশাসনকে চিঠি/মাস্ক পরা বাধ্যতামূলক, অন্যথায় শাস্তি

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। সব ক্ষেত্রে মাস পরা নিশ্চিত করতে সোমবার (২৮ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে।
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশ অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়।
এতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা আক্রান্তের হার দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ও জনগণের মধ্যে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলায় শিথিলতা দেখা যাচ্ছে।
কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির গত ১৪ জুনের সভায় গৃহীত সুপারিশ মেনে চলতে ৬টি নির্দেশনা দিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ।
এগুলো হলো-স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে।
সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম যথাসম্ভব বর্জন করা।
এছাড়া ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
জ্বর, সর্দি, কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে পরীক্ষা করার জন্য উদ্বুদ্ধ করা।
দোকান, শপিংমল, বাজার, ক্রেতা-বিক্রেতা, হোটেল-রেস্টুরেন্টে সবাইকে বাধ্যতামুলকভাবে মাস্ক পরতে হবে এবং এ আদেশ না মানা হলে শাস্তির সম্মুখীন হতে হবে।
স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার বিষয়ে সব মসজিদে জুমার নামাজে খুতবায় সচেতন করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net