April 27, 2026, 1:57 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
হাইকোর্টে ৭ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন আমির হামজা হাইকোর্টে আগাম জামিন চেয়েছেন আমির হামজা, আজ শুনানী হতে পারে ভোমরা স্থলবন্দর দিয়ে মসুর ডাল আমদানি ৭৫% কমলেও বাজার স্থিতিশীল কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৩৭ টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার কুষ্টিয়ায় ইকোর চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীর ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালকের পরিদর্শনে উন্মোচিত ভেড়ামারা স্বাস্থ্য ব্যবস্থার ভাঙাচোরা বাস্তবতা ইসলামী বিশ্ববিদ্যালয়/ আবার কুষ্টিয়া-ঝিনাইদহ বিতর্ক, পুরোনো অভিজ্ঞতার ছায়া রূপপুর পারমানবিক প্ল্যান্ট/শুধু বিদ্যুৎ নয়, জ্বালানি নিরাপত্তার নতুন অধ্যায়ের সূচনা কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার ওপর ব্রাশফায়ার, মামলায় যুবদল নেতা পরীক্ষা চলাকালে সরকারী কলেজে লুঙ্গিপড়া যুবদল নেতার হামলা, নারী শিক্ষককে জুতাপেটা

অতিরিক্ত ভাড়ার বিড়ম্বনা ছাড়া স্বাভাবিক পাটুরিয়া-দৌলতদিয়া

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
স্বাভাবিক যান চলাচল রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। কোন জট নেই। তবে, গতকালের মতো আজ শনিবারেও ঢাকা-পাটুরিয়া মহাসড়কে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। শনিবার যান ও যাত্রী দুটোই বেড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকার দক্ষিণের জেলা মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশালসহ আশেপাশের এলাকার যাত্রী ও যানবাহন সেতু ব্যবহার করছে। সেকারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। তবে, ঈদকে সামনে রেখে গত ৩ দিন ধরে যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে।’
‘আজ ২১টির ফেরির সবগুলোই সচল থাকায় বাড়তি গাড়ি পার করতে কোনো সমস্যা হচ্ছে না। ঘাটে আসামাত্রই যাত্রী ও যানবাহন ফেরিতে উঠতে পারছে’, বলেন তিনি।
রাজবাড়ীগামী যাত্রী মিজানুর রহমান বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কোনো যানজট নেই। স্বাভাবিকভাবেই যান চলছে। ঘাটে আসামাত্রই কোনো ধরনের ঝামেলা ছাড়াই আমরা ফেরিতে উঠতে পারছি।’
কুষ্টিয়ার এসবি পরিবহনের চালক আজিবর জানান নির্ধারিত সময়ের আগেই তারা গন্তব্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে।
ঢাকা পাটুরিয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। ফরিদপুরের আতিকুল ইসলাম বলেন, ‘বাসগুলো আমাদের কাছ থেকে কয়েকগুণ বেশি ভাড়া নিচ্ছে। অথচ দেখার কেউ নেই। পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি তো যেতেই হবে। ফলে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যাচ্ছি।’
অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান বলেন, ‘গতকালও বলেছি যে, যেসব গাড়ি ঢাকা থেকে আসছে, সেগুলো যদি বেশি ভাড়া নেয়, সেটা আমার দেখার এখতিয়ারের মধ্যে নেই। কিন্তু, আমার এখান থেকে কোনো গাড়ি অতিরিক্ত ভাড়া নিচ্ছে না।’

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net