April 24, 2026, 8:47 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৯ এমপিদের গাড়ি/দ্বৈততায় আটকে পড়া প্রয়োজন, সামর্থ্য ও রাষ্ট্রের অগ্রাধিকারের প্রশ্ন প্রতি কিলোমিটারে বাসভাড়া ১১ পয়সা সমন্বয় ভারত থেকে আজ আসছে আরো ৭ হাজার টন ডিজেল, এপ্রিলেই এলো ২৫ হাজার টন পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ চাউলে চালবাজী/বিশ্ববাজারে ১৯% কমে, দেশের বাজারে ৫% বাড়ে, বাস্তবতার পেছনের বাস্তবতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি/ গ্রাহক পার্যায়ে বছরে সোয়া ১১ হাজার কোটি টাকার অতিরিক্ত চাপ সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, কুষ্টিয়ায় ফরিদা ইয়াসমিন মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

কলকাতা পৌরসভার রেকর্ডে রবীন্দ্রনাথের পরিচয় জমিদার!

দৈনিক কুষ্টিয়া অনলাইন/জি২৪ /
সাহিত্যিক, কবি, লেখক কোনটাই নয়; বরং পৌরসভার রেকর্ড বলছে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কলকাতা শহরের একজন জমিদার।
সোমবার ২২ শ্রাবণ ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণ দিবস। এ দিন বিশ্বকবির এক অমূল্য রতœ সামনে এসেছে। কলকাতা কর্পোরেশনের রেকর্ড রুম থেকে উদ্ধার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সম্পর্কিত একটি খাতা। রেকর্ড রুমের পুরনো দস্তাবেজ ঘাঁটতে ঘাঁটতে সেই খাতা স্থানীয় একটি গণমাধ্যমের হাতে এসেছে।
জি২৪ নিউজের খবরে বলা হয়েছে, সমগ্র বিশ্বে যিনি বরেণ্য, পরিচয় বিশ্বকবি। কিন্তু কলকাতা পৌরসভার সংগ্রহশালার ওই খাতায় রবীন্দ্রনাথ অন্য পরিচয়ে পরিচিত। তিনি ছিলেন কলকাতার জমিদার। কবিগুরুর মৃত্যুর দিন শহর কলকাতায় কত লোক সমাগম হয়েছিল, তৎকালীন সময়কার গেজেটে কবির মৃত্যুর পর বিশেষ এক সংখ্যায় এখনো সেই তথ্য সংরক্ষিত আছে।
জি২৪ এর খবর অনুসারে, তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেটে ব্যক্তির ধর্ম, সামাজিক শ্রেণি এবং জীবিকা উল্লেখ করা থাকত। আর পাঁচজন সাধারণ মানুষের মতো রয়েছে কবিগুরুর মৃত্যু পরবর্তী নথিও। বিশ্ববরেণ্য কবিকে সেখানে জমিদার বা ল্যান্ডওনার হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই ডেথ সার্টিফিকেটে ডাক্তার হিসেবে সই করেছেন বিধানচন্দ্র রায়।
তৎকালীন সময়ে ডেথ সার্টিফিকেট তৈরির আগে কোনো ব্যক্তির মৃত্যুর সংক্রান্ত তথ্য তোলা হতো শ্মশানে থাকা একটি নির্দিষ্ট খাতায়। শ্মশান থেকে ওই খাতা চলে আসত কলকাতা পৌরসভার মূল সদর দফতরে। এখনো সেখানেই সযতেœ রক্ষিত রয়েছে কবিগুরুর এই সম্পদ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net