October 11, 2026, 10:21 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

আজ থেকে শিশুদের করোনার টিকা দেওয়া শুরু, বয়স ৫-১১ বছর

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া রু হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগস্টের শেষ সপ্তাহে এ বয়সী শিশুদের দেশে গণহারে টিকাদান শুরু হতে পারে।
দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শিশুদের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রেবিশেষ ব্যবস্থায় তৈরি ফাইজারের টিকা ব্যবহার করা হবে।
ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শুরুর দিনে পর্যবেক্ষণমূলক শিশুদের করোনা টিকা গ্রহণে ১৬ শিক্ষার্থীকে প্রস্তুত রাখা হয়েছে। তাদের প্রত্যেককেই আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
তাদের মধ্যে প্রথম তালিকায় আছে বিদ্যালয়টির দ্বিতীয় শ্রেণির সৌম্য দ্বীপ দাস (রোল-৭), চতুর্থ শ্রেণির মো. আবু সায়েম ফাহিম (রোল-২০), পঞ্চম শ্রেণির বিকাশ কুমার সরকার (রোল-১০), তৃতীয় শ্রেণির সাইমুন সিদ্দিক (রোল-১৮), তৃতীয় শ্রেণির মো. আরাফাত শেখ (রোল-৫), আকিব আহমেদ সায়ন (রোল-৪০), চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হোসেন (রোল-১০) ও আল-আমিন (রোল-২)।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net