June 15, 2026, 7:05 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ শূন্যরেখায় মানবিক সংকট/ অসুস্থ ১২ জন, জ্বরে কাতর আড়াই বছরের শিশু; ৩ দফা পুশইনের অভিযোগ দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানো/অস্বস্তিকর সত্যের চ্যালেঞ্জ ও প্রত্যাশার সমীকরণ কুষ্টিয়া সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় অবস্থান বিজিবি–বিএসএফ সীমান্ত সম্মেলন: ১১ সিদ্ধান্তে শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-ভারত জনগণের সম্পর্ক আমার একমাত্র অগ্রাধিকার: দীনেশ ত্রিবেদী তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর প্রস্তাবিত বাজেটে ফিরল অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ

যশোর বোর্ডের বাংলা দ্বিতীয়পত্রের এমসিকিউ পরীক্ষা শনিবার হচ্ছে না

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
যশোর শিক্ষাবোর্ডের অধীনে শনিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় এসএসসি বাংলা (আবশ্যিক) দ্বিতীয়পত্র (কোড-১০২) বিষয়ের বহু নির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা হচ্ছে না। তবে, ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে। বহু নির্বাচনি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে, শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় বাংলা দ্বিতীয়পত্রের বহু নির্বাচনি পরীক্ষা স্থগিত করা হলো। তবে ওই বিষয়ের সৃজনশীল পরীক্ষা গ্রহণ করা হবে।
বাংলা প্রথমপত্রের খামে ছিল দ্বিতীয়পত্রের প্রশ্ন
এরআগে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত বাংলা প্রথমপত্রের পরীক্ষায় নড়াইলের লোহাগড়া উপজেলার দুটি কেন্দ্র এবং কালিয়া উপজেলার একটি কেন্দ্রে বাংলা প্রথমপত্র প্রশ্নের খামে দ্বিতীয়পত্রের এমসিকিউ প্রশ্ন সরবরাহের অভিযোগ উঠে। লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ইতনা কেন্দ্রে এবং কালিয়ার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের আগে কেন্দ্রের কর্মকর্তারা বিষয়টি টের পেলে প্রশ্ন বিতরণ বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net