June 18, 2026, 7:50 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
দৌলতদিয়ায় এসবি বাস দুর্ঘটনার তদন্ত/ বাসের যান্ত্রিক ত্রুটি, ফিটনেস না থাকা, ঘাট অব্যবস্থাপনা দায়ী হঠাৎ মন্ত্রীর আগমন, উন্মোচিত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনা কুষ্টিয়ার দৌলতপুরে সাপের আক্রমণ বাড়ছে, ২ সপ্তাহে কামড় ৮ জনের, মৃত্যু ১ মেসির হ্যাটট্রিকে দাপুটে জয়, বিশ্বকাপ অভিযান শুরু আর্জেন্টিনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং অংশীদার হিসেবে দেখতে চায় সরকার—তথ্যমন্ত্রী তীব্র ইস্যুতে সংসদে বিরোধী দলের নীরবতা: কৌশল, সীমাবদ্ধতা নাকি দায়িত্বহীনতা? হত্যা মামলায় জামিন পেলেন অধ্যাপক আবুল বারকাত, কারামুক্তিতে বাধা নেই কুষ্টিয়ায় চিকিৎসকের অপেক্ষায় তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, সেবা না পেয়ে ফিরে যান গ্রামের মানুষ তদন্তে মেলেনি জামায়াত নেতার জমির দাবির সত্যতা, সামনে এলো চাঁদা দাবির অভিযোগ পুশইন-পুশব্যাক/ সীমান্তে মানবিক সংকট, কূটনৈতিক উদ্যোগই সমাধানের পথ

অর্থনৈতিক ভারসাম্যহীনতার ঝুঁকি কাটাতে/ ঢাকার সঙ্গে টাকা ও রুপিতে বাণিজ্যের প্রস্তাব দিল্লির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/সূত্র: রয়টার্স

করোনা মহামারি পরপরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অর্থনীতিতে টান সারা বিশ^ জুড়েই। কারন দুটি কারনেই বিশ^জুড়ে বেড়েছে খাদ্যপণ্য ও জ্বালানির দাম। এই দাম আবার মেটানোর নিয়ম ডলারে। বাড়তি এই দাম পরিশোধ করতে বিদেশি মুদ্রা, বিশেষ করে ডলারের মজুতে হাত দিতে হচ্ছে বিশ্বের উন্নয়নশীল ও দরিদ্র বিভিন্ন দেশকে। চলছে ডলার সংকটও। এসবের ফলে গুরুতর অর্থনৈতিক ভারসাম্যহীনতার ঝুঁকিতে পড়তে হচ্ছে এসব দেশকে। ইতোমধ্যে শ্রীলঙ্কা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে, আর তার অন্যতম প্রতিবেশী দেশ পাকিস্তানেও দিন দিন কমছে ডলারের রিজার্ভ, সেই সঙ্গে পাল্লা দিয়ে গুরুতর হয়ে উঠছে অর্থনৈতিক সংকট।
এই পরিস্থিতিতে সম্ভাব্য বিপর্যয় এড়াতে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে ডলারের পরিবর্তে রুপি ও টাকা ব্যবহারের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যাংক ও ঋণদাতা প্রতিষ্ঠান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া (এসবিআই)।
গত ২৪ আগস্ট এসবিআইয়ের সদর দপ্তর থেকে ব্যাংকটির বিভিন্ন শাখায় একটি চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, ‘আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় ভারতের অভ্যন্তরীণ রিজার্ভ চাপের মুখে আছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে দুই দেশের মুদ্রা রুপি ও টাকা ব্যবহার করা যায় কিনা— সেটি বিবেচনা করা যেতে পারে।’
গত বছরও বাংলাদেশের রিজার্ভে ছিল ৪৮ বিলিয়ন ডলার। কিন্তু আমদানি সংক্রান্ত ব্যয় বেড়ে যাওয়ার কারণে সেই মজুত এখন নেমে এসেছে ৩৭ বিলিয়ন ডলারে। অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে ইতোমধ্যে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থা আইএমএফের কাছে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে বাংলাদেশের সরকার।
তাই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশও নিজেদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ভারতের সঙ্গে ডলারের পরিবর্তে রুপি ও টাকায় বাণিজ্যের ব্যাপারটি বিবেচনা করছে বলে আভাস পাওয়া গেছে। গত সপ্তাহে ঢাকায় একটি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, স্থানীয় মুদ্রা রুপি ও টাকায় ভারতের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে কোনো সমস্যা নেই।
এছাড়া সম্প্রতি চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে দেশটির মুদ্রা ইউয়ান ব্যবহার করা যেতে পারে বলেও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।
তবে ভারতের সঙ্গে বাণিজ্যে ডলারের পরিবর্তে রুপি ও টাকা ব্যবহার করা হবে কিনা- সে সম্পর্কে এখনও সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net