July 13, 2026, 6:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা কুষ্টিয়া শহরের ছাত্রীনিবাসের দিনরাত্রি/ চার দেয়ালের ভেতর স্বপ্নের লড়াই প্রত্যন্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে ‘স্বাস্থ্যসেরা বাস’ হস্তান্তর সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি / ১৩ জুলাইয়ের মধ্যে তথ্য দিতে মাউশির জরুরি নির্দেশ, না দিলে ব্যবস্থা বিদেশি বিনিয়োগের পতন/ অর্থনীতির জন্য শুধু পরিসংখ্যান নয়, একটি সতর্কসংকেত জুলাই অভ্যুত্থান স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি’ লাল ব্যাজ কর্মসূচির উদ্বোধন যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি বোরো চাষে লোকসান, বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ২১ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

রোহিঙ্গা ও তাদের সাহায্যকারী স্থানীয় জনগণের জন্য ইইউ’র ৬ মিলিয়ন ইউরো ঘোষণা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কক্সবাজার ও ভাসান চরে থাকা রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের জন্য ৬ দশমিক ২ মিলিয়ন ইউরো অনুদানের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির এ অনুদানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর।
সোমবার (১০ অক্টোবর) ইউএনএইচসিআরের ঢাকা অফিস এক বার্তায় ইইউ’র নতুন এ পদক্ষেপকে স্বাগত জানায়।
ইউএনএইচসিআর জানায়, ইউরোপীয় কমিশনের নাগরিক সুরক্ষা ও মানবিক সহায়তা বিভাগের (ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন অ্যান্ড হিউম্যানিটারিয়ান এইড অপারেশনস) প্রধান কার্যালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন ৬ দশমিক ২ মিলিয়ন ইউরোর অনুদান দিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগণের জন্য চলমান সুরক্ষা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইয়োহানেস ভন ডার ক্লাও বলেন, কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগণের জন্য মানবিক কার্যক্রম ষষ্ঠ বছরে পদার্পণ করছে। এই অঞ্চলে ইউএনএইচসিআরের কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের চলমান সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের মানবিক কর্মসূচির দায়িত্বে থাকা আনা অরল্যান্ডিনি বলেন, বাংলাদেশে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী করুণ পরিস্থিতিতে বসবাস করছে। বিশেষ করে তাদের সুরক্ষার জন্য আমাদের অটল সমর্থনের প্রয়োজন রয়েছে।
ইউএনএইচসিআরকে দেওয়া এই অনুদানের মাধ্যমে শরণার্থীদের, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন- তাদের নিরাপত্তা, মর্যাদা ও অবস্থার উন্নতির জন্য পর্যাপ্ত ও অর্থবহ সুরক্ষা নিশ্চিত করা যাবে।
ইউএনএইচসিআর বলছে, এ অবদান শরণার্থীদের নিরাপত্তা ও অবস্থা, আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে যেকোনো সম্ভাব্য ঝুঁকি পর্যবেক্ষণে, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলা আরও ফলপ্রসু করতে এবং শিশুদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net