March 12, 2026, 9:05 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই

কুষ্টিয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক’র ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
কুষ্টিয়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) কুষ্টিয়া শহরের এনএস রোড শাপলা চত্বরে অবস্থিত ব্যাংকের কুষ্টিয়া শাখায় কেক কেটে দিনটি উদযাপিত হয়।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) কুষ্টিয়ার শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন নজু, সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ও দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকাশক ড. আমানুর আমান, মৌবনের জেনারেল ম্যানেজার মোশাররাফুল হক বকুল, এক্সিকিউটিভ অফিসার মীর তনিমা, গ্রীন ডেভলপারের সিইও তোফায়েল আহমেদ সাকিব, এজিএম ব্রীকসের স্বত্বাধিকারী মহিদুল ইসলাম রিপন, কুষ্টিয়া জেলা কসমেটিকস স্টেশনারীজ দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবদুল মালেক রানাসহ এমটিবি’র সম্মানিত গ্রাহক, অংশীজন ও কর্মীরা অংশগ্রহণ করেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) কুষ্টিয়ার শাখা ব্যবস্থাপক আনোয়ার হোসেন বলেন, গত ২৩ বছরে দেশের ব্যাংকগুলোর মধ্যে এমটিবি একটি ভালো ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এমটিবির নাম শুনলে মানুষ বিশ্বাস ও আস্থা পায়। ব্যাংকটির যে পরিচালনা পর্ষদ রয়েছে, তাঁরা সমাজের সম্মানিত ব্যক্তি। সবাই জানে এই ব্যাংক ভালোভাবে ও দক্ষতার সঙ্গে পরিচালিত হয়। এমটিবি ব্যাংকে বিদেশি অংশগ্রহণও আছে। এ ছাড়া একজন গ্রাহকের যে ধরনের সেবা প্রয়োজন, তার সবই আমাদের রয়েছে। ফলে কাউকে এই ব্যাংকে এসে ফেরত যেতে হয় না। বিদেশিরাও এমটিবিকে সেরা ব্যাংক হিসেবে বিবেচনা করেন। কারণ, কখনোই বিদেশি কোনো দায় পরিশোধে এমটিবি বিলম্ব করেনি।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net