September 12, 2026, 7:29 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ঢাকার গণ্ডি পেরিয়ে গ্রামেও ডেঙ্গুর বিস্তার, নিয়ন্ত্রণ নিয়ে বাড়ছে শঙ্কা পদ্মায় হঠাৎ প্লাবন: দুই ইউনিয়নে ৮০ হাজার মানুষ পানিবন্দি, বন্ধ ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান দলীয় প্রতীক ও মনোনয়ন নেই, ‘বৈধ প্রার্থী’ হলে সবার অংশগ্রহণের সুযোগ থাপ্পরকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরীক্ষায় অসদুপায়ে ধরা ইবির সেই ছাত্রদল কর্মী গাংনীতে দর্জি প্রশিক্ষণের ভাতা নিয়ে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি প্রশিক্ষণার্থীদের ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা, শরীরে ২০টি আঘাতের চিহ্ন, পূর্বশত্রুতার কথা বলছে পুলিশ খাতা চ্যালেঞ্জে রেকর্ড পরিবর্তন: এসএসসির মূল্যায়নব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন ইবির চারুকলা বিভাগে শিক্ষার্থীদের তালা, সেশনজট ও নানা সমস্যার অভিযোগ আগস্টে ৩৪৮ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি জাতীয় পরিচয়পত্রে ছবি বাদ দেওয়ার চেষ্টা, হাইকোর্টের রায়ে থামল নতুন বিতর্ক

চট্টগ্রামে শুরু হলো ‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট পাউডার ড্রিঙ্ক ব্র্যান্ড ‘ইস্পি পাউডার ড্রিঙ্ক’ এর উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় চট্টগ্রামে শুরু হয়েছে ‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’। বাংলাদেশের ফুটবলের মানোন্নয়নে ও তরুণ প্রজন্মকে ফুটবল চর্চায় আরো উৎসাহিত করতে ইস্পাহানি ফুডস লিমিটেড ঢাকা ও চট্টগ্রামে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এ স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকে। ঢাকা পর্বের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ২০২২ তারিখে চট্টগ্রামের সিআরবি মাঠে এই টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জনাব আশীষ ভদ্র যিনি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন । এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ইস্পাহানি গ্রুপের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
‘ইস্পি ইন্টার স্কুল সিক্স-এ-সাইড ফুটবল টুর্নামেন্ট ২০২২’-এ চট্টগ্রামের ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। ৩ দিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৫ অক্টোবর। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের পুরষ্কার হিসেবে থাকছে ট্রফি এবং আকর্ষণীয় প্রাইজমানি।
উল্লেখ্য যে, ইস্পি পাউডার ড্রিঙ্ক ইস্পাহানি ফুডস লিমিটেডের একটি পণ্য যা এর গুণগত মানের জন্য অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net