June 27, 2026, 7:09 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সংবর্ধনা / ইসলামী বিশ্ববিদ্যালয়ের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পেঁয়াজের দামে হঠাৎ ধস, মন ভেঙে পড়েছে উৎপাদনে শীর্ষ দক্ষিণ-পশ্চিম ও উত্তরের ৭ জেলার কৃষকের এনআইডি নবায়ন বাধ্যতামূলক কেন করতে চায় ইসি? যেসব কারণে আসছে নতুন ভাবনা দীর্ঘ অপেক্ষার অবসান, আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা কুষ্টিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ মেহেরপুর সীমান্তে ৭ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ উদ্যোগ আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে, স্বস্তির আভাস জ্বালানি বাজারে ধানমন্ডি ৩২-এ জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা/ ১,২০০ কোটি ডলার অবমুক্ত, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে নতুন অগ্রগতি পাকশী রেলওয়ে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

বিশ্বের বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের একাধিপত্যের ঐতিহাসিক সময় শেষ হয়ে আসছে/পুতিন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন গোটা বিশ্ব ব্যবস্থার টেকটনিক পরিবর্তনের ক্ষেত্রে ইউক্রেইন যুদ্ধ একটি অংশ মাত্র। বিশ্বের বিভিন্ন বিষয়ে পশ্চিমাদের একাধিপত্যের ঐতিহাসিক সময় শেষ হয়ে আসছে। একমেরু বিশ্ব অতীতের বিষয় হয়ে দাঁড়াচ্ছে।
“মানবতার দিক দেখভালের বিষয়টি একা হাতে সামলাতে পশ্চিমারা সক্ষম নয়,তারপরও তারা মরিয়া হয়ে তা করতে চেষ্টা করছে” উল্লেখ করে পুতিন বলেন, বিশ্বের বেশিরভাগ মানুষই আর এটি সহ্য করতে চায় না।”
পশ্চিমাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন,তারা বিপজ্জনক,রক্তাক্ত, নোংরা খেলা খেলছে। বিশ্বের বেশির ভাগ সমস্যা সৃষ্টির জন্য পশ্চিমাদেরকে দোষারোপ করেছেন পুতিন; এমনকী নিজের ইউক্রেইন আগ্রাসনের জন্যও তিনি পশ্চিমাদের দায়ী করার প্রয়াস নিয়েছেন।
মস্কো-ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ভালদাই ডিসকাশন ক্লাব’ এর সদস্যদের উদ্দেশে বক্তব্যে বৃহস্পতিবার পুতিন বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন সামনে আছে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একইসঙ্গে গুরুত্বপূর্ণ একটি দশক। পরিস্থিতিটা কিছু মাত্রায় বৈপ্লবিক।”
রাশিয়ার অবস্থানের পক্ষ সমর্থন করে তিনি বলেন,“তার দেশকে ধ্বংস করে দেওয়ার পশ্চিমা চেষ্টার মুখে মস্কো তার অস্তিত্বের অধিকার রক্ষার চেষ্টা করে যাচ্ছে। তারা পশ্চিমা এলিটদের চ্যালেঞ্জ জানাচ্ছে না।”
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে দিয়ে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ব সম্ভবত সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি হচ্ছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দীর্ঘ এক বক্তৃতায় একথা বলেন তিনি।
বক্তৃতায় ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে ন্যায্যতা দেওয়ার চেষ্টাও করেন পুতিন। তবে ইউক্রেনে হামলার বিষয়ে রুশ এই প্রেসিডেন্টের এই পদক্ষেপ রাশিয়াকে কার্যত আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মিত্রদের মস্কো থেকে সরে যেতে বাধ্য করার জন্য রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমারা পারমাণবিক ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ করেন পুতিন। অবশ্য প্রয়োজনে ইউক্রেনে পরমাণু হামলার হুমকি আগেই দিয়েছে রাশিয়া এবং পশ্চিমা দেশগুলো ক্রেমলিনের সাম্প্রতিক সেই হুমকির নিন্দা করেছে।
মস্কো-ভিত্তিক গবেষণা ও পরামর্শদাতা সংস্থা ভালদাই ফোরামে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে পুতিন বক্তব্য দেওয়ার সময় বলেন, ‘রাশিয়ার পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে আমরা সক্রিয়ভাবে কিছু বলিনি। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশগুলোর নেতাদের মন্তব্যের ইঙ্গিতের বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছি।’
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা একটি ঐতিহাসিক সময়ে আছি। সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির পর থেকে গুরুত্বপূর্ণ দশক অপেক্ষা করছে।’

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net