May 24, 2026, 5:48 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানি চুক্তি/ঐতিহাসিক এই সমঝোতার ভবিষ্যৎ গন্তব্য কোন পথে? কুড়িগ্রামে প্রস্তাবিত সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল খোকসায় বাস খাদে, নিহত ৪, আহত ২০, নিহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপের আহ্বান ইউনিসেফের গঙ্গা পানি চুক্তির ভবিষ্যৎ/ যৌথ নদী কমিশনের বৈঠক শেষে ‘নীরবতা’ ৪র্থ শ্রেণি থেকেই বাধ্যতামূলক খেলাধুলা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে ৮টি ইভেন্ট রামিসা ধর্ষণ ও হত্যা নিয়ে সুরা আন-নূরের আলো‌কে ধর্ষকের বিচার দাবি আমির হামজার দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ ভাগে কোরবানির সংখ্যা-বৃদ্ধি/চলমান অর্থনৈতিক চাপ ও মধ্যবিত্তের নীরব সংকট কুষ্টিয়ার ঈদ বাজারের আকর্ষণ ২৬ মণের রাজাবাবু

রোহিঙ্গা সহায়তায় অস্ট্রেলিয়ার ১৩৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
রোহিঙ্গা সম্প্রদায়ের জন্য খাদ্য, পানি ও আশ্রয় নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সহায়তা করবে। একই সাথে ৯ লাখ ১৯ হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ও মিয়ানমারকে মানবিক সহায়তা হিসেবে ২০২২-২৩ অর্থবছরে ১৩৫ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া। রোহিঙ্গা ও অন্যান্য সম্প্রদায়ের জন্য খাদ্য, পানি ও আশ্রয় নিশ্চিত করতেই দেশটি এই সহায়তা দেবে
২০১৭ সাল থেকে মিয়ানমার, রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জন্য ৪৮০ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজটি তৈরি করা হয়েছিল।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই প্যাকেজটি রোহিঙ্গাদের প্রয়োজনীয় নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদানে সহায়ক হবে, বিশেষ করে নারী, শিশু ও প্রতিবন্ধীদের।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ১ মিলিয়ন থেকে বেড়ে ১৪.৪ মিলিয়নে দাঁড়িয়েছে।
জাতিসংঘ, রেড ক্রিসেন্ট এবং বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে অস্ট্রেলিয়ার এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net