August 24, 2026, 12:32 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস/ সেরা মহিলা খেলোড়ার সহ ৪ স্বর্ণ, ২ রৌপ্য,১ ব্রোঞ্জ নিয়ে ষষ্ঠ ইসলামী বিশ্ববিদ্যালয়

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় আসরে কুষ্টিয়ার ইসলামী  বিশ্ববিদ্যালয় (ইবি) ৪টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ২৭ পয়েন্ট পেয়ে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। এছাড়া ১৮ পয়েন্ট অর্জন করে প্রতিযোগিতার সেরা মহিলা খেলোড়ারের পদক পেয়েছেন তামান্না।
বুধবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, দলের ম্যানেজার প্রফেসর ড. মাহবুবুল আরফিন, দলের ক্যাপ্টেন ইমন, ড. আনোয়ারুল হক স্বপন, ড. বাকী বিল্লাহ, দলের ক্যাপ্টেন সাকিব হোসেন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল এবং উপ-পরিচালক আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।গত ১৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ এর তৃতীয় আসরে হ্যান্ডবল ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১-২২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইবি। সেরা খেলোড়ার নির্বাচিত হোন ইমন। ২ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বাস্কেটবলে ৭৪-৬২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এবারের আসরের পদক তালিকায় শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছয়টিই বেসরকারি বিশ্ববিদ্যালয়। তৃতীয় আসরে পদক তালিকায় ড্যাফোডিলের পরে ৬৭ পয়েন্ট নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান দ্বিতীয়। তাদের ৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য  ও ১৩টি ব্রোঞ্জ। ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘গণ বিশ্ববিদ্যালয়’। তাদের ৫টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net