August 24, 2026, 12:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় ফিরল দেবাশীষ ও স্ত্রী-সন্তানের নিথর দেহ, রাতেই স্ব স্ব ধর্মীয় রীতিতে শেষ বিদায় সরকারি বিজ্ঞাপনে শৃঙ্খলা ফেরাতে ডিএফপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জরুরি রবীন্দ্র মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, প্রতিবাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নতুন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ দেবাশীষের অচেনা মৃত্যু এবং আমার অস্থির অন্তর ছয় মাসে ১ লাখ মামলা, মব কমলেও অপরাধ নিয়ন্ত্রণে প্রশ্ন কলকাতার হোটেলে আগুনে নিভে গেল কুষ্টিয়ার সাবংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শশুর, শোকে কুষ্টিয়া

জানুয়ারিতে ডলার সংকট কেটে যাবে: সালমান এফ রহমান

দৈনিক কুষ্টিয়া অনলাইন/

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে দেশে চলমান ডলার সংকট কেটে যাবে।
আজ শনিবার সকাল ১০টার দিকে মেহেরপুরের মুজিবনগর শহীদ স্মৃতি কমপ্লেক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন বিশ^জুড়েই একধরনের সংকট সৃষ্টি হয়েছে। সংকট কত গভীরে পৌঁছাবে কেউ বুঝতে পারছে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও পরিকল্পনার কারণে দেশ কোন সংকটে পড়বে না।
সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করছেন।
তিনি জানান রমজান মাসের আগে যে সব পণ্য আমদানি করতে হবে সেগুলো নিয়েও কোনো সমস্যা হবে না। আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়ে গেছে। দেশের বাজারে সেই প্রভাব পড়েছে।
তিনি বলেন এক কোটি পরিবার, অর্থাৎ পাঁচ কোটি মানুষকে নানা মাধ্যমে সহযোগিতা করছে সরকার। এ কারণে দেশে কোনো সমস্যা হবে না।
সালমান এফ রহমান আরও বলেন, মেহেরপুর জেলা কৃষিভিত্তিক এলাকা। এখানে নানা ধরনের ফসল উৎপন্ন হয়। দেশের সব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান করতে হবে এমন কথা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষি এলাকা নষ্ট করে শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ করা যাবে না। এসব এলাকায় একই জমিতে তিন থেকে চারবার ফসল উৎপন্ন হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net