March 13, 2026, 11:44 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযান/ভারতীয় মদ, ট্যাবলেট, জিরাসহ ১২ লাখ টাকার চোরাচালান পণ্য উদ্ধার ইরান সংকটে তেলবাজার স্থিতিশীল রাখতে রুশ তেলে সাময়িক ছাড় যুক্তরাষ্ট্রের ১৬ দিনে ঝিনাইদহ সীমান্তে পাচারের মুখে ৬ নারী উদ্ধার, ৪ মামলা দেশ ও জনগণের স্বার্থে সংসদকে অর্থবহ করতে চাই: প্রধানমন্ত্রী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে নতুন পরিপত্র জারি বেনাপোল দিয়ে ১৬ দিনে এলো ৫,০০৫ টন চাল: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরবরাহ বেড়েছে, দাম স্থিতিশীল নিলুফার এ্যানীর মৃত্যুতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির শোক প্রকাশ জ্বালানি সহায়তায় আগ্রহী ভারত ও চীন, এলো ভারতের ৫ হাজার টন ডিজেল প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল

ডা. এসএ মালেক মৃত্যুবরণ করেছেন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির আরেক মেধাবী মুখ প্রবীণ, সাহসী বক্তা ডা. এসএ মালেক মৃত্যুবরণ করেছন। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাত ১১.১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যাসহ শরীরের নানা জটিলতায় ভূগছিলেন।
এসএ মালেক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেক বর্ণাঢ্য জীবনের অধিকারী পুরুষ। আমৃত্যু তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা। এসএ মালেকের হাত ধরেই দেশে প্রতিষ্ঠিত হয় বঙ্গবন্ধু পরিষদ। তিনি বর্তমানে ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি।
মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার দুই সন্তান দেশের বাইরে রয়েছেন।
৭৫’ এর পরবর্তী সময়ে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে বঙ্গবন্ধুর নাম উচ্চারন করে তিনি সাহসিকতার পরিচয় দিয়েছিলেন। ১৯৮১ সালে জাতির পিতার কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করে দেশে ফেরার পর যারা তাকে সহযোগিতা করেছিলেন তাদের অন্যতম ছিলেন ডা. এস এ মালেক।
তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net