March 10, 2026, 11:56 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
প্রথম দিনেই ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড, আগামী মাস থেকে কৃষক কার্ড সব পরিবারই পাবে ফ্যামিলি কার্ড, আমার স্ত্রীও পাবেন: মির্জা ফখরুল ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত/কে কত পেতে যাচ্ছেন মাসিক সম্মানী ও উৎসব ভাতা দৌলতদিয়া ঘাটে পানি কমে পারাপারে জটিলতা, ঈদে নামছে ১৬ ফেরি ও ২০ লঞ্চ ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন ব্যারিস্টার জাইমা কুষ্টিয়ায় গড়াই নদীতে নিখোঁজের ২৫ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার এলপিজি/ সবসময়ই চড়া মূল্য দিচ্ছেন সাধারণ মানুষ: ভ্যাট কমানো ও দাম সমন্বয়ের পরও স্বস্তি নেই ইবি শিক্ষক হত্যাকাণ্ডের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন আজ ঐতিহাসিক ৭ মার্চ/একটি জাতি যেভাবে ‘স্বাধীনতা’ শব্দটি পায় আইসিইউতে থাকা ফজলুকে গ্রেফতার দেখাল পুলিশ, অন্য আসামিদের বিষয়ে তদন্ত চলছে

কোচ তিতের পদত্যাগ/বিশ্বকাপে বারবার কোয়ার্টারে এসে থেমে যাচ্ছে ব্রাজিল

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
ব্রাজিলের বিশ্বকাপ মিশন কোয়ার্টার ফাইনালেই থেমে যাওয়ার পরপরই পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন হেড কোচ তিতে। এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এই চক্রের সমাপ্তি এখানেই।’
এদিকে কেন বিশ্বকাপে বারবার কোয়ার্টারে এসে থেমে যাচ্ছে ব্রাজিল এই নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসছে। নানা কথা দাবি করা হচ্ছে।
২০০২ সালে প্রথমবার এশিয়ায় অনুষ্ঠিত হয় ফিফা বিশ্বকাপ। সেই বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে হারিয়ে ট্রফি জিতেছিল ব্রাজিল। ২০০৬ বিশ্বকাপে গ্রুপের তিনটি ম্যাচ এবং প্রি-কোয়ার্টার ফাইনালে অনায়াসে জেতে তারা। কোয়ার্টার ফাইনালে সামনে পড়েছিল ফ্রান্স। অনেকেই ভেবেছিলেন, ১৯৯৮ সালের ফাইনালে হারের জ্বালা মেটাবে সেলেকাওরা। তা তো হয়ইনি। উল্টো থিয়েরি অঁরির একমাত্র গোলে হেরে যায় তারা।
চার বছর পরেও ট্রফির দাবিদার হিসেবে বিশ্বকাপে খেলতে নেমেছিল ব্রাজিল। সেবার গ্রুপের প্রথম দু’টি ম্যাচে জেতার পর পর্তুগালের বিপক্ষে আটকে যায় তারা। প্রি-কোয়ার্টারে অনায়াসে হারায় চিলিকে। কোয়ার্টার ফাইনালে হেরে যায় নেদারল্যান্ডসের কাছে। ১০ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রবিনহো। দ্বিতীয়ার্ধে ওয়েসলি স্নাইডারের জোড়া গোল হারিয়ে দেয় ব্রাজিলকে।
২০১৪ সালে দেশের মাঠে ট্রফির অন্যতম সেরা দাবিদার হিসেবে নেমেছিল ব্রাজিল। সাম্প্রতিক সময়ে সেই একবারই কোয়ার্টারে তাদের বিদায় নিতে হয়নি। গ্রুপের দু’টি জয় এবং একটি ড্র করে নকআউটে ওঠে ব্রাজিল। শেষ ষোলোয় চিলিকে টাইব্রেকারে হারায়। কোয়ার্টারে হারায় কলম্বিয়াকে। সেই ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে যায় নেইমারের। কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ হারের লজ্জা এখনও কোনও ব্রাজিলীয় ভুলতে পারেননি।
২০১৮ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করলেও কোস্টা রিকা এবং সার্বিয়াকে হারায় ব্রাজিল। মেক্সিকোকে হারায় শেষ ষোলোয়। সেই কোয়ার্টারেই অভিযান শেষ হয়ে যায় বেলজিয়ামের কাছে ১-২ ব্যবধানে হেরে। একমাত্র গোলটি করেন রেনাতো অগাস্টো। অনবদ্য খেলেছিলেন কেভিন দ্য ব্রুইন।
এবার বিশ্বকাপের প্রথম দু’টি ম্যাচে সার্বিয়া এবং সুইজারল্যান্ডকে হারানোর পর তৃতীয় ম্যাচে ক্যামেরুনের কাছে হারে ব্রাজিল। প্রি-কোয়ার্টারে দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দেয়। এবারও ইউরোপের আরেক দল ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্ন শেষ হয়ে গেল ব্রাজিলের।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিদায় যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০০২ সালে শেষ বিশ্বকাপ জেতার পর থেকে এই নিয়ে মোট চারবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিদায় নিল ব্রাজিল। প্রতিবারই ইউরোপের কোনও দলের কাছে হেরেছে তারা। কেন বারবার কোয়ার্টারে এসে থেমে যাচ্ছে ব্রাজিলের জয়রথ? উত্তর দিতে পারছেন না কেউই।

 

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net