July 17, 2026, 6:03 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সাজিদ আব্দুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকীতে ইবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ শেষ সাত মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা মেধা, অনুভূতি ও আবেগকে কাজে লাগিয়ে দেশ-জাতি গঠনে নিজেদের প্রস্তুত করতে হবে’ — ইবি উপাচার্য মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (দ্বিতীয় পর্ব) মিনিকেট মিথ/প্রতারণার পালিশে হারিয়ে যাচ্ছে পুষ্টি (প্রথম পর্ব) কুষ্টিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ, অপসারণের নির্দেশ এলজিইডির নারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করায় কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি বৃষ্টি বা একটু রোদ হলেই দ্বিগুণ, রিকশা ভাড়ায় সীমাহিন নৈরাজ্য, জিম্মি নগরবাসী ইবিতে একটি বিশেষ ধর্মীয় বাধ্যতামূলক কোর্স নিয়ে বিতর্ক: ঐচ্ছিক করার দাবিতে সনাতনী শিক্ষার্থীদের মানববন্ধন অতিরিক্ত সময়ের জোড়া গোলে সুইজারল্যান্ডকে বিদায়, সেমিফাইনালে আর্জেন্টিনা

মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
মাগুরায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে শালিখা উপজেলার আড়পাড়া-শালিখা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
নিহত ব্যক্তিরা হচ্ছেন—শালিখা উপজেলার জুনারী গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে মো. শাহাবুর রহমান (৪০) ও একই গ্রামের শামীমুর রহমানের ছেলে সাকিব (২৭)। শাহাবুর পেশায় একজন দন্তচিকিৎসক ছিলেন। আড়পাড়া বাজার থেকে বাড়িতে ফিরছিলেন তাঁরা।
শালিখা থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, আড়পাড়া-শালিখা সড়কে বারিক মৃধা নামের এক ব্যক্তির বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে। এ সময় একটি ট্রাক শালিখা থেকে আড়পাড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক দিয়ে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আসছিল। এ সময় তিনটি যানের সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশাররফ হোসেন জানান, নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক, কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net