September 8, 2026, 9:16 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
স্বস্তির বাহন যখন ভোগান্তির কারণ/কুষ্টিয়াসহ সারাদেশে অটোরিকশা-বাস্তবতা কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার, মোবাইল কোর্টে কারাদণ্ড গড়াই নদীতে বিচ্ছিন্ন ওসমানপুর: উন্নয়নের প্রত্যাশায় নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে জনগণ কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে ইবিতে Career Hub, ২০ সেপ্টেম্বর MoU সাইন ভারত থেকে কিনছি ১১ বিলিয়ন ডলারের পণ্য, বিক্রি করতে পারছি মাত্র ২ বিলিয়নেরও কম! খাদ্য নিরাপত্তা ও পুষ্টির মাধ্যমে তারুণ্যের ক্ষমতায়ন শীর্ষক সেমিনার কুষ্টিয়ার কুলফি মালাই: এক হাঁড়ির পেছনে যে অর্থনীতি মাজারের খাদেম হত্যা: ২ জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট ভারতের উত্তরাখণ্ডে ২০ মাদ্রাসার কার্যক্রম বন্ধ, ১৭টি সিলগালা কোভিড-এ বন্ধ হয়ে যাওয়া চীনা ভাষা শিক্ষা ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ

সব স্কুল-কলেজে নববর্ষ উদযাপনের নির্দেশ মাউশির

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
পহেলা বৈশাখে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।
পহেলা বৈশাখে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর।
বুধবার মাউশি পরিচালক অধ্যাপক শাহেদুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যথাযথ গুরুত্ব দিয়ে নববর্ষ উদযাপনের বিষয়ে মঙ্গলবার সব স্কুল ও কলেজে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।
মাউশি বলছে, নববর্ষে উদযাপনের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে নববর্ষের সকালে আবশ্যিকভাবে র‍্যালি করতে হবে।
এছাড়া সুবিধাজনক সময়ে নতুন কারিকুলামের সঙ্গে সমন্বয় করে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘বৈচিত্র্যে ভরা বৈশাখ’ বিষয়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।
আগামী শুক্রবার পহেলা বৈশাখ। প্রতিবছর এ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
তবে, সুপ্রিম কোর্টের এক আইনজীবী সম্প্রতি মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার আহ্বান জানিয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net