October 11, 2026, 9:23 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক করতে গিয়ে দৌলতপুরে ওসিসহ ৩ পুলিশ আহত কুষ্টিয়ায় সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা রূপপুরের প্রথম ইউনিটে ভালভ পরীক্ষা সফল, ডিসেম্বর টার্গে ট শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের রিকনসিলিয়েশনের আগে আওয়ামী লীগের অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি

৯ বছরের রেকর্ড ভাঙলো/ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
৯ বছরের রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আজ রোববার (১৬ এপ্রিল) সকালে এক প্রতিবেদনে বলা হয়, চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ১৬ শতাংশ।
চুয়াডাঙ্গায় টানা ১৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে সকালে সূর্য উঠার সঙ্গে সঙ্গে তীব্র রোদ শুরু হয়েছে জেলায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বেড়ে চলেছে।
তাপ প্রবাহে জনজীবন চরম বির্পযয়ে পড়েছে। সবচেয়ে বেশি কষ্টে পড়েছে দিনমজুর, রিকশা-ভ্যান চালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
গরমের কারণে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, টাইফয়েডসহ বিভিন্ন রোগ। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় বেশি রোগীভর্তি আছে। হাসপাতালের বহিঃবিভাগেও রোগী বাড়ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, জেলার ওপর দিয়ে টানা ১৪ দিন তাপ প্রবাহে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। ৫-৬ দিনের মধ্যে বৃষ্টির সম্ভবনা নেই। ফলে তাপ মাত্রা আরো বাড়তে পারে। বৃষ্টি না হলে গরম কমবে না।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net