March 18, 2026, 2:04 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা/নিজ সন্তানকে অপহরণ করে, স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি, অবশেষে পুলিশের জালে শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা

প্রিয় স্মৃতির বিদ্যাপীঠ

শাকিল আব্দুল্লাহ, দক্ষিণ কোরিয়া থেকে/
একটি বিদ্যাপীঠ। তার কাঁধে কত বোঝা বয়ে বেড়ায়! কত শত স্মৃতির বোঝা। হাজারও শিক্ষার্থীর পদভার সে সহ্য করে। এইতো, এই ছেলেটিই তো কিছুদিন আগে তার বাবার হাত ধরে স্কুলে এসেছিল, তখন তার কাঁধে ব্যাগ ছিল। আজ আবারও সে এখানে এসেছেন, তবে একজন শিক্ষার্থী হয়ে নয়, বাবা হয়ে।
ঐ যে লোকটি যাচ্ছেন, উনি এখানকার অংকের শিক্ষক রেজা স্যার । তিনি যেদিন প্রথম এখানে এসেছিলেন, সেদিন তার মাথায় ঘন কালো চুল ছিল, চেহারায় লাবণ্য ছিল। সেই শিক্ষকও কিছুদিনের ব্যবধানেই কেমন বৃদ্ধ হয়ে গেল। মাথায় আঁধা পাকা চুল কিছুমাত্র অবশিষ্ট আছে, চোখে বসেছে চশমা, গায়ের চামরায় ভাজ পড়েছে, নানান অসুখে জর্জরিত সে।
দুদু এবং বসার স্যারের বেতের আঘাতে ছেলেগুলোকে বার বার কাঁদিয়েছে, আজ তারই জানাজায় দাড়িয়ে ছেলেগুলো আবার কাঁদছে।
ঐ যে! ঐ জায়গায় একটা টুলে বসে থাকতেন রমজান চাচা। ছুটির ঘণ্টা পরার আগে স্কুল থেকে বের হওয়ার আবদার জানালে, আমাদের দিকে চোখ রাঙিয়ে কড়া কন্ঠে বলতেন, ” এহন গেট খোলা যাইবো না, এহোনো ঘণ্টা পরতে মেলা দেরি আছে”। আজ সেই জায়গাটাও আছে আর টুল টাও আছে কিন্তু রমজান চাচা আর নেই।
এই মাঠেই কোনো এক সুসজ্জিত প্যান্ডেলে শিক্ষার্থীরা আনন্দে মেতেছে তাদের নবীন বরণে। আবার, এমনই এক প্যান্ডেলে বসে বন্ধুরা গলা জড়িয়ে কেঁদেছে বিদায় অনুষ্ঠানে।
রিতা ম্যাডাম এবং টুনি ম্যাডাম ক্লাসে এসে রোজ বলত, “তোমাদের মতো বাজে ব্যাচ আর একটাও ছিলনা”। তিনিই আবার পরের ব্যাচের শিক্ষার্থীদের সামনে গর্ব করে বলেন, “তোমাদের আগের ব্যাচের সবাই খুব ভালো ছিল। তোমাদের মতো এত ফাকিবাজ ছিলনা ওরা।”
সেই পান্না ভাইয়ের ঝালমুড়ি কিনতে এখনো লম্বা লাইন হয় তবে, মুখগুলো আলাদা। এই প্রাঙ্গণে এখনো নিয়ম করে প্রতিদিন জাতীয় সঙ্গীত গেয়ে ওঠে হাজারো শিক্ষার্থী। সুর একই আছে, পাল্টে গেছে কণ্ঠস্বর।
ক্লাস এর যেই ছেলেটা পড়াশুনার চাপে বিরক্ত হয়ে স্কুল জীবন থেকে মুক্তি পাওয়ার কথা ভাবত, আজ সংসারের নানান হিসেবের চাপে পরাস্ত হয়ে সে আবার ফিরে যেতে চায় স্কুল জীবনের সেই রঙিন দিনগুলোতে।
ছুটির ঘণ্টার অপেক্ষায় বার বার ঘড়ি দেখা ছাত্রগুলো একসময় স্কুল থেকে একেবারে ছুটি পেয়ে যায়। কোনো একদিন পুরোনো স্কুলটাতে গেলে আবারও বেজে ওঠে সেই ঘণ্টা কিন্তু এই ঘণ্টা আর তাকে ডাকে না। অনেক সময় পেড়িয়ে গেছে। যা নেয়ার ছিল তার সবকিছুই সে নিয়ে গেছে, শুধু রেখে গেছে স্মৃতি।
বিদ্যালয়গুলো এমন করেই স্থির রবে চিরকাল। মাঠ হয়ত বড় থেকে ছোট হবে, একটা ভবনের পাশে আরেকটা ভবন উঠবে, বয়স ঢাকার জন্য হয়ত ঘসে-মেজে দেয়ালগুলো রঙিন করা হবে, তবুও বিদ্যালয়গুলো স্থির রবে চিরকাল। নিজের জায়গায় অটল থেকে বহন করবে শত শত বছরের স্মৃতি। বহন করবে অসংখ্য শিক্ষার্থীর শৈশব-কৈশর, বহন করবে শত শিক্ষকের যৌবন থেকে বার্ধক্য। বহন করবে কারো কারো আলোকিত জীবনের সুনাম আবার কারো ব্যর্থতার চিহ্ন।
তবু মাথা উচু করে আপন স্থানে স্থির হয়ে রবে যুগ যুগ। স্থির রবে সকল শিক্ষার্থীদের মনে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net