May 7, 2026, 9:38 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের জন্য জমি বরাদ্দের ঘোষণা: এনডিটিভি রিপোর্ট ভূ-রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ–ভারত সম্পর্ক/খিস্তিখেউর নয়, রাজনীতিতে চাই সংস্কৃতি ও সংযম দেয়ালে রিকশার ধাক্কা/মেহেরপুরে রিকশাচালককে কুপিয়ে হত্যা পশ্চিমবঙ্গের রাজনৈতিক রূপান্তর: ইতিহাস, পরিচয় ও সমসাময়িক শক্তির দ্বন্দ্ব কুষ্টিয়ায় হাম উপসর্গে শিশুমৃত্যু, দেশে মোট মৃত্যু ৩১১ ভারত-বাংলাদেশের কৃষিপণ্য প্রবাহ/পরিসংখ্যান ও নীতির মধ্যে অদৃশ্য ব্যবধান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী গ্রেফতার হামে শিশু মৃত্যুর মিছিল/অতি তর্ক ও দায় চাপানোর রাজনীতিতে ফ্যাকাশে দেখাচ্ছে সমাধানের পথ সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা

শুরু হচ্ছে জাতীয় সংসদে বাজেট অধিবেশন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
জাতীয় সংসদের ২০২৩ সালের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ। চলতি একাদশ জাতীয় সংসদের ২৩তম এ অধিবেশন বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় সংসদের কার্যসূচি অনুযায়ী, এ অধিবেশনেই আগামীকাল আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৪ মে সংসদের ২৩তম অধিবেশন আহ্বান করেন। সংসদ অধিবেশন শুরুর আগে আজ বিকাল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বাজেট পেশের সময়, সম্পূরক ও মূল বাজেটের ওপর আলোচনার ঘণ্টা, পাসের দিনক্ষণসহ সংসদের মেয়াদ ঠিক করা হবে।
সংসদ অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে অন্যান্য কার্যক্রম স্থগিত করে বৈঠক মুলতবি করা হবে। এর আগে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হবে। অধিবেশন চলমান অবস্থায় কোনো এমপি মারা গেলে সংসদে উত্থাপন করা শোক দিবসের ওপর আলোচনা হয়। পরে শোক প্রস্তাব গ্রহণ ও দোয়া-মোনাজাত শেষে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়। ঢাকা-১১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আজকের বৈঠকের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের প্রশ্নোত্তর রয়েছে।
আগামী ২৫ জুন সংসদে প্রস্তাবিত বাজেট পাস হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। প্রতি বছর বাজেট অর্থবছরের শেষ কার্যদিবস অর্থাৎ ৩০ জুন বা তার আগের দিন (২৯ জুন) পাস হলেও এবার কোরবানির ঈদের কারণে কিছুটা আগেভাগে বাজেট পাসের সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, এবারের বাজেটের সম্ভাব্য আকার হতে যাচ্ছে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যেখানে নতুন অর্থবছরে প্রবৃদ্ধির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। আর দেশের জিডিপির আকার ৫০ লাখ ৬ হাজার ৬৭২ কোটি টাকা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net