May 31, 2026, 10:53 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গা সীমান্তে আটক ১০ জন/ অনুপ্রবেশের খবরের আড়ালে যে মানবিক সংকট দৌলতদিয়া ঘাটে বাড়ছে চাপ/ঈদ শেষে জীবিকার টানে রাজধানীমুখী মানুষ জিয়াউর রহমানের বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ চার মাসের শিশুকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ/এখনও প্রকৃত কারন জানা যায়নি যুদ্ধবন্দী ফিলিস্তিনি নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা বাড়িয়েছে ইসরায়েলী সেনারা পশ্চিমবঙ্গে কড়াকড়ি, দেশে ফিরতে হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশির ভিড় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের সদস্য বহিষ্কার জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার নিয়ে মুজাহিদের বিবৃতি রামিসা হত্যা: চার্জশিটে উঠে এসেছে ভয়াবহতা

মে মাসে সড়কে নিহতের এক-তৃতীয়াংশ নারী ও শিশু

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
গত মে মাসে দেশে ৪৯১ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪০৮ জন। নিহতের এক-তৃতীয়াংশের বেশি নারী ও শিশু। যাদের মধ্যে নারী ৬৭ ও শিশু ৭৮ জন, মোট ১৪৫ জন। একই সময়ে মোট আহত হয়েছে ৬৩১ জন।
এই প্রতিবেদন তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থার নির্বাহী পরিচালক সাইদুর রহমান আজ শুক্রবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিস্তারিত জানান।
গত মাসে উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৫৬টি দুর্ঘটনায় নিহত ১৪১ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৫৫ শতাংশ। আর মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১ দশমিক ৭৭ শতাংশ।
দুর্ঘটনায় ১০৪ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ২৫ দশমিক ৪৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৭২ জন, অর্থাৎ ১৭ দশমিক ৬৪ শতাংশ।
এই সময়ে ৬টি নৌ-দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন নিখোঁজ রয়েছেন। ২৫টি রেলপথ দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার ৭১টি অর্থাৎ ১৪ দশমিক ৪৬ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ২৩৬টি অর্থাৎ ৪৮ দশমিক ০৬ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে ও ১০৭টি অর্থাৎ ২১ দশমিক ৭৯ শতাংশ পথচারীকে চাপা বা ধাক্কা দেয়ায় ঘটেছে। ৫৪টি অর্থাৎ ১০ দশমিক ৯৯ শতাংশ যানবাহনের পেছনে ধাক্কা ও ২৩টি অর্থাৎ ৪ দশমিক ৬৮ শতাংশ অন্যান্য কারণে ঘটেছে।
দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঢাকা বিভাগে ২৭ দশমিক ২৯ শতাংশ ও প্রাণহানি ২৫ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে দুর্ঘটনা ৪ দশমিক ২৭ শতাংশ ও প্রাণহানি ৬ দশমিক ৩৭ শতাংশ।
ঢাকা বিভাগে ১৩৪টি দুর্ঘটনায় ১০২ জন নিহত ও সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net