March 18, 2026, 11:32 am

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণ করে এতেকাফে বসা কুষ্টিয়ার সেই মাদ্রাসা সুপার গ্রেফতার, আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই শিশুটির খাল খনন/ জিয়াউর রহমান থেকে তারেক রহমান—পানি ব্যবস্থাপনার এক ধারাবাহিক চিন্তা দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করলেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক ভর্তি পরীক্ষা ফিরছে/ অভিভাবকদের অতি উৎসাহ, শিক্ষকদের কোচিং নির্ভরতা—শিশুশিক্ষা আবারও বাণিজ্যের দোরগোড়ায়? ১৫ মাসে আরও দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে: ইউনুস সরকার অনুপ্রবেশ ঠেকাতেও ব্যর্থ, প্রত্যাবাসনেও আজ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এনসিপি নেতারা গণভোট নিয়ে ‘অর্ধেক বুঝেছেন’: আইনমন্ত্রী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আয় দ্বিগুণের লক্ষ্য: জানালেন প্রধানমন্ত্রী অস্কার ২০২৬: সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, বিজয়ীদের তালিকা অস্থিরতা প্রশমনের প্রত্যাশা/কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান

১২ কোটি টাকার কোকেন চালান ঢাকায় আনার সময় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১২ কোটি টাকার কোকেনসহ একজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (১০ জুন) মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে আসা কাতার এয়ারওয়েজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে কাতারের দোহা হয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত সোয়া ১টায় অবতরণ করে। গোপন তথ্য থাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা ওই প্লেনে সার্চ শুরু করে। এরপর বিমানের ১৮এ সিটে ভারতের মিজোরামের বাসিন্দা সালমি লালরামধারী নামের যাত্রীকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী কোনো প্রকার মাদক বহনের কথা অস্বীকার করেন। কিন্তু যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার বহনকৃত লাগেজ (নেভী ব্লু রঙের ট্রলি ব্যাগ) স্ক্যানিং ও যাত্রীর দেহ তল্লাশি করা হলে স্ক্যানিংয়ে যাত্রীর ট্রলি ব্যাগে মাদকের অস্তিত্ব লক্ষ্য করা যায়।
পরে যাত্রীর লাগেজ তল্লাশি করে ১ কেজি ৮০০ গ্রাম সাদা রঙের কোকেন সদৃশ মাদকদ্রব্য পাওয়া যায়। আটক মাদক জাতীয় পণ্য ড্রাগ কীট টেস্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রাথমিকভাবে কোকেন হিসেবে চিহ্নিত করেছেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। যাত্রী অত্যন্ত সুকৌশলে ব্যবহৃত ট্রলির মধ্যে লুকিয়ে আটক মাদক চোরাচালানের উদ্দেশ্যে দেশে এনেছেন।
আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দি কাস্টমস অ্যাক্টে মামলা ও আসামিকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে বলেও শুল্ক গোয়েন্দা সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net