October 14, 2026, 11:34 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত দৈনিক কুষ্টিয়া অনলাইন পোর্টাল
সংবাদ শিরোনাম :
রূপপুরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপন, পর্যবেক্ষণে ২০ হাজার যন্ত্রপাতি সমাবর্তনের কাজ দ্রুত এগিয়ে নিতে সকল কমিটিকে নির্দেশনা উপাচার্যের কুষ্টিয়ায় জমি থেকে উচ্ছেদের অভিযোগে হত্যার হুমকি, থানায় জিডি কুষ্টিয়ায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ইসির: প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, শেষ হবে মে মাসে ডেঙ্গু: শুধু মশার বিরুদ্ধে যুদ্ধ নয়, রাষ্ট্রের সক্ষমতাকেও চ্যালেঞ্জ দিচ্ছে? কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পুশইনের দুটি চেষ্টা প্রতিহত করল বিজিবি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে নতুনভাবে সাজাতে হবে: ইবি উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ ইবির উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত ও সাইট পরিদর্শন

৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন

দৈনিক কুষ্টিয়া অনলাইন/
৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন করেছে। রোববার (১১ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া উপ-কর কমিশনার সার্কেল-১৮ এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু এবং তামাক চাষি সুরক্ষা কমিটির নেতারা।
মানববন্ধন শেষে কুষ্টিয়া উপ-কর কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।
এ সময় তারা ৫ দফা দাবিনামা পেশ করেন। দাবিগুলো হলো-কৃষক/চাষীদের নিকট থেকে তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষীদের জন্য সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থা, ন্যায্য মূল্য ব্যতিরেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নিকট তামাক বিক্রয় বন্ধ করা, তামাক চাষীদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করা এবং বিদেশে তামাক রপ্তানি বন্ধ না করা।
এ ছাড়া মানববন্ধনে বক্তারা ৫ ;ফা দাবির ব্যাখ্যা করে বলেন উৎপাদিত তামাক এ অঞ্চলের অর্থকরী ফসল হিসেবে গণ্য করা হয়। এই তামাক বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন লাখ লাখ মানুষ। তারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নাম উলে­খ করে বলেন এসব বড় বড় কেম্পানীর চক্রান্তে সরকার চলতি অর্থবছর থেকে তামাক ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর প্রদান চালু করেছে।
তারা বলেন এসব বিদেশী কোম্পানীর উপর করারোপ হলে কোন সমস্যা নেই। কারন তাদের মুনাফার হার প্রচুর। কিন্তু দেশীয় কোম্পানী এই গর হার বহন করতে অক্ষম। তারা বলেন দেশীয় তামাক কোম্পানির জন্য ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করা হলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।
তারা আরও বলেন, এই অঞ্চলের উৎপাদিত তামাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। ফলে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এতে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যুক্ত হয়। কিন্তু বহুজাতিক কোম্পানির একটি প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এ দেশের সাধারণ গরিব তামাক চাষীদের দারিদ্রতার সুযোগ নিয়ে সুদের মাধ্যমে দাদন বা ঋণ দিয়ে এককভাবে তামাক ক্রয় করে আসছে। তামাক চাষীদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করতে হবে।
তারা বলেণ তামাক চাষীদের জন্য সরকারি কৃষি ঋণের ব্যবস্থা হলে আমরা ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর নিকট তামাক বিক্রি বন্ধ করে দেব।
তারা বলেন “জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা ব্রিটিশ নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তামাক চাষীরা প্রধানমন্ত্রীর পাশে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।”

নিউজটি শেয়ার করুন..

Comments are closed.

পুরোনো খবর এখানে,তারিখ অনুযায়ী

© All rights reserved © 2024 dainikkushtia.net
Maintenance By DainikKushtia.net